আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

কমলগঞ্জের শমশেরনগরে নবনির্মিত মাদ্রাসা ভবন উদ্বোধন


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চাতলাপুর রোডে দারুস সুন্নাহ ইসলামীয়া মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার বিকাল সাড়ে ৪টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভবনের শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আজিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান রানু পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দারুস সুন্নাহ ইসলামীয়া মাদ্রাসার পৃষ্ঠপোষক ও প্রধান উপদেষ্ঠা, যুক্তরাজ্য প্রবাসী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম দুধ মিয়া। এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী ফটিকুল ইসলাম, মাধবপুর ইউনিয়নের সব নির্বাচিত চেয়ারম্যান আশিদ আলী, লেখক-গবেষক এডভোকেট ইয়াওর উদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকরাম খান, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সদস্য আব্দুল মালিক বাবুল, অভিভাবক সদস্য মাসুক মিয়া, মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা হাসান আহমদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বলেন, যারা এ মাদ্রাসায় দান করে ভবন নির্মানে সহায়তা করছেন তাদের জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে আরও বেশি দান করতে পারেন।
পরে এডভোকেট ইয়াওর উদ্দিন এর সম্পাদনায় “বাংলার বীর সেনানী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম” বইয়ের মোড়ক উন্মোচন করেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।