আজ-  ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৭ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের «» মৌলভীবাজারে লাইসেন্সবিহীন হোটেল-রিসোর্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জেলা প্রশাসকের «» শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে দুলাল সভাপতি, মিছির সম্পাদক «» সান্তাহারে তরুণ উদ্যোক্তা খুঁজতে পূবালী ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলার সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নির্বাচন কমিশন গঠনে অনুসন্ধান কমিটিকে স্বচ্ছতা ও নিরপেক্ষতার নীতি অনুসরণ করতে হবে: টিআইবি

সংবাদ বিজ্ঞপ্তি  নির্বাচন কমিশন গঠনে অনুসন্ধান কমিটিকে স্বচ্ছতা ও নিরপেক্ষতার নীতি অনুসরণ করতে হবে: টিআইবি
০৫ ফেব্রæয়ারি ২০২২: নতুন নির্বাচন কমিশন গঠনের গুরুদায়িত্ব পালনে অনুসন্ধান কমিটিকে আইন অনুযায়ী স্বচ্ছতা ও নিরপেক্ষতাকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে বলে মত প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আজ এই অনুসন্ধান কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি হওয়ার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও দক্ষ নির্বাচন কমিশন গঠনের পেছনে যে সাংবিধানিক চেতনা অন্তর্নিহিত এবং একে নিয়ে জনগণের যে প্রত্যাশা, তা পূরণে কোনোরকম ব্যত্যয় হওয়ার সুযোগ নেই।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “কমিটির সদস্যগণের প্রতি শ্রদ্ধাভরে আমরা আবেদন করছি যে, প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনার পদে নিয়োগের জন্য তালিকা প্রণয়নের ক্ষেত্রে তাঁরা যেনো এমন ব্যক্তিদের নাম বিবেচনায় নেন, যাঁরা তাঁদের ব্যক্তি ও পেশাগত জীবনে সততা, দলনিরপেক্ষতা, ন্যয়পরায়নতা, বস্তুনিষ্ঠতা, সৎসাহস ও গ্রহণযোগ্যতার জন্য সুপরিচিত। একইসঙ্গে, মনোনীত ব্যক্তিদের যেনো কোনোভাবেই নৈতিকস্খলন, দুর্নীতি ও ঋণখেলাপির মতো অপরাধের সাথে সংশ্লিষ্টতা না থাকে, তা নিশ্চিত করা অপরিহার্য।”
এছাড়া, প্রস্তাবিত নামের পুরো তালিকা জনগণের জ্ঞাতার্থে প্রকাশ করার বিষয়টিও অনুসন্ধান কমিটি নিশ্চিত করবে বলে টিআইবি আশা প্রকাশ করেছে।
টিআইবির নির্বাহী পরিচালক বলেন, “অনুসন্ধান কমিটির কাজ সম্পর্কে আইনে বলা হয়েছে, এই কমিটি স্বচ্ছতা ও নিরপেক্ষতার নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করবে। সেটা যেনো নিশ্চিত করা হয়, টিআইবি তার ওপরেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। আমরা বিশ^াস করতে চাই, দেশের সর্বোচ্চ দায়িত্বশীল বিভিন্ন পদে আসীন চারজন এবং দুজন বিশিষ্ট নাগরিকের সমন্বয়ে গঠিত এই কমিটি তাঁদের পদ ও অবস্থানের সম্মান রক্ষা করেই তাঁদের ওপর অর্পিত গুরুদায়িত্ব পালন করবেন।”