আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

জালালাবাদ থানাধীন উমাইরগাঁও থেকে ১ ছিনতাইকারী আটক এবং মোবাইল ফোন উদ্ধার

জালালাবাদ থানাধীন শিবের বাজার এলাকাধীন উমাইরগাঁও হতে ০১ জন ছিনতাইকারী আটক এবং ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধারঃ

ইং ০৪/০২/২০২২ ইং, রোজ শুক্রবার সময় রাত ১০:৩০ ঘটিকা সময় বাদী পুলক দেবনাথ, (২২) পিতা- প্রণব দেবনাথ, সাং- লহরি দশ ঘর, ডাক: ০৩ নং মিরপুর ইউ/পি, থানা-জগন্নাথপুর,জেলা: সুনামগঞ্জ অষ্ট প্রহর র্কীতন উপলক্ষে জালালাবাদ থানাধীন উমাইরগাঁও সাকিনে তার আত্মীয় স্বপন দেবনাথ (৫৫) পিতা-মৃতঃ দীগেন্দ দেবানাথ, এর বাড়ীতে বেড়াতে আসেন।বাদী গত ০৪/০২/২০২২ইং, রোজ-শুক্রবার সময় রাত্র ১০:৩০ ঘটিকার সময় জালালাবাদ থানাধীন উমাইরগাঁও সাকিনস্থ বাদীর আত্মীয়ের বাড়ীর সামনে রাস্তার উপর নির্মিত কালভার্টে বসে মোবাইল ফোন ব্যবহার করছিলেন। হঠাৎ এজাহার নামীয় আসামী শামসুল ইসলাম (১৯) বাদীর নিকট এসে গ্যাসলাইট আছে কিনা জিজ্ঞাসা করে। তখন বাদী আসামীকে জানায় যে, তার নিকট কোন গ্যাসলাইট নাই। উক্ত সময় আসামী অনুমান ৩০ সেকেন্ড ঘটনাস্থলে অবস্থান করে হঠাৎ বাদীর হাতে থাকা POCO F1 ব্রান্ডের মোবাইল, যার আইএমইআই নং-(১) ৮৬২৬১১০৪৩৩৭৯৭১৯, (২) ৮৬২৬১১০৪৩৩৭৯৭২৭, মূল্য-৩০,০০০/- (ত্রিশহাজার) টাকা জোর পূর্বক ছিনিয়ে নিয়ে যায়। তখন বাদী চোর চোর বলে চিৎকার করতঃ আসামীর পিছু ধাওয়া করলে শিবের বাজার পুলিশফাঁড়ী, জালালাবাদ থানাপুলিশএবং স্থানীয় লোক জনের সহযোগীতায় আসামী শামসুল ইসলাম(১৯) কে আটক করেন। অতঃপর আসামীর হেফাজত হতে ছিনতাইকৃত ফোনটি পুলিশ উদ্ধার পূর্বক জব্দ করে এবং আসামী ও বাদীর ছিনিয়ে নেওয়া বর্ণিত মোবাইল ফোনসহ থানায় নিয়ে আসে।বাদীর দাখিলকৃত এজাহারের প্রেক্ষিতে উক্ত ঘটনায় জালালাবাদ থানার মামলা নং-০৩, তারিখ-০৫/০২/২০২২খ্রিঃ, ধারা-৩৯২ পেনাল কোড রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি জনাব মোঃ নাজমুল হুদা খান, অফিসার ইনচার্জ, জালালাবাদ থানা, এসএমপি,সিলেট নিশ্চিত করেন।