আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

নগরীতে এনআরবি ব্যাংকের শীতবস্ত্র বিতরণ

দীপ্তনিউজ

প্রচন্ড শীতে কাঁপছে সিলেট। এই অবস্থায় সিলেট নগরীর অসহায়-দুস্থ ও ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছে এনআরবি ব্যাংক লিমিটেড। রবিবার ৬ ফেব্রæয়ারি সকালে নগরীর সুবিদ বাজার এলাকায় এনআরবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামিল ইকবাল এর পক্ষ থেকে প্রায় শতাধিক অসহায়-দরিদ্র মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামিল ইকবাল, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ (ভিপি), নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও আজীবন সদস্য জহিরুল ইসলাম মিশু, এনআরবি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার গৌতুম রায়, অগ্রণী তরুণ সংঘের সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান তাপাদার মুক্তার।
শীতবস্ত্র বিতরণকালে এনআরবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামিল ইকবাল বলেন, অসহায় ও দরিদ্র মানুষদেরকে শীতবস্ত্র দিয়ে এনআরবি ব্যাংক এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশেষ করে করোনাকালীন সময় থেকে এনআরবি ব্যাংকে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে। এ সময় তিনি  শীতার্ত মানুষের সাহায্যে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান।