এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট ব্যুারো।
পুলিশের চৌকশ এক কর্মকর্তা ব্যারিস্টার মাহবুবুর রহমান বিপিএম, পিপিএম। তিনি বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি সিআইডি। তাকে ৯ ফেব্রুয়ারী দুপুরে সিলেট বিমান বন্দরে ফুলেল শুভেচ্ছা দিয়ে অভ্যর্থনা জানান সিলেট পুলিশের কর্মকর্তারা। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো:নিশারুল আরিফ। এছাড়াও অভ্যর্থনা জানান ডিআইজি সিলেট রেঞ্জ মো: মফিজ উদ্দিন আহমেদ পিপিএম, পিবিআ্ইর পুলিশ সুপার মো: খালেদউজ্জামান , টুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো: আলতাফ হোসেন,বিশেষ পুলিশ সুপার সিআইডি সুজ্ঞান চাকমা এবং সিলেট জেলা পুলিশের চৌকশ পুলিশ সুপার মো: ফরিদ উদ্দিন পিপিএম।








