মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত।
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠান আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত চেয়ারম্যানগণদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক, মৌলভীবাজার মীর নাহিদ আহসান। এ সময় উপপরিচালক (স্থানীয় সরকার) মল্লিকা দে, উপজেলা নির্বাহী অফিসার, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলা, চেয়ারম্যান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদসহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।








