শিমুল হাসান, নওগাঁ প্রতিনিধি ঃ র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এবং স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে জয়পুরহাট জেলার সদর থানাধীন ধানমণ্ডী পূর্ব বাজার এলাকা থেকে ১৭ ফেব্রুয়ারি ২০২২ খ্রিঃ তারিখ ১৭:১৫ ঘটিকায় জয়পুরহাট সদর থানার মামলা নং-৩৪/৯৫, তারিখ ১৭/০২/২০২২ খ্রিঃ, ধারা-১৪৩/৩২৩/ ৩২৫/ ৩০৭/৩৮৬/৫০৬/৩৪ পেনাল কোড ১৮৬০
মূলে বর্ণিত মামলার ১ নং এজাহার নামীয় পলাতক আসামী মোঃ শাহানুর আলম সাবু
(৫০), পিতা-মৃত হায়দার আলী,সাং- গোয়াবাড়ীঘাট ,থানা- জয়পুরহাট সদর,
জেলা-জয়পুরহাটকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার সদর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য যে, তিনি এবং তার সহযোগীরা গতকাল বুধবার এক সেনা সদস্যকে পরস্পর যোগসাজসে হত্যার উদ্দেশ্যে রড, লাঠি দিয়ে নির্মমভাবে পিটিয়ে আহত করেছে । বর্তমানে উক্ত সেনা সদস্য সিএমএইচ বগুড়ায় চিকিৎসাধীন রয়েছে।








