আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

একুশে পদকপ্রাপ্ত শব্দশিল্পী ড. অরূপ রতন চৌধুরী সিলেট সফরে আসলেন ২৪ ফেব্রুয়ারী



বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত শব্দশিল্পী ড. অরূপ রতন চৌধুরী ৩ দিনের এক সফরে সিলেট আসছেন ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। ড. অরূপ রতন চৌধুরীর সিলেট সফরের কর্মসূচির মধ্যে রয়েছে, ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরে ফুলেল সংবর্ধনা গ্রহণ, আয়োজনে: মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা-মানস, সিলেট মহানগর শাখা, দুপুর ১২টায়- মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা মানস, সিলেট অফিস পরিদর্শন করবেন, দুপুর ২টায় মাদক বিরোধী আলোচনা সভা ও সংবর্ধনায় অংশগ্রহণ, স্থান: আকিলপুর সরকারী প্রাথমিক বিদ্যলয়ের পূর্ব মাঠ, আকিলপুর,পরগণাবাজার, বিশ্বনাথ, সিলেট। ২৫ ফেব্রুয়ারি শুক্রবার মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা মানস পিকনিকে অংশগ্রহণ, স্থান: শ্রীমঙ্গল। ২৬ ফেব্রুয়ারি শনিবার দুপুর ১২টায় মাদকবিরোধী আলোচনা সভা ও সংবর্ধনায় যোগদান. স্থান: বিশ্বনাথ উপজেলা বিআরডিপি হল রুম, বিশ্বনাথ, সিলেট। দুপুর ২টায় মাদকবিরোধী আলোচনা সভা ও সংবর্ধনায় যোগদান, স্থান: প্রীতিগঞ্জবাজার, বিশ্বনাথ, সিলেট।
বীর মুক্তিযোদ্ধা একুশে পদকপ্রাপ্ত শব্দশিল্পী ড. অরূপ রতন চৌধুরীর সিলেট সফর সফল ও স্বার্থক করতে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা-মানস সিলেট সিলেট জেলার সভাপতি হেলাল আহমদ ও সাধারণ সম্পাদক মিহির মোহন বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন। – বিজ্ঞপ্তি

২)
ছবি আছে
করেরপাড়ায় লোকনাথ ব্রহ্মচারী বাবার
পাদুকা উৎসব ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার শুরু
পরম পুরুষ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দির প্রতিষ্ঠার এক যুগ পূর্তি ও শুভ পাদুকা উৎসবের আয়োজন করা হয়েছে। এ পাদুকা উৎসব সরকারের নির্দেশনা মোতাবেক সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে সিলেট নগরের করেরপাড়াস্থ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম ও মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল ৪.৩১ মিনিটে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মঙ্গলঘট স্থাপন, বিকেল ৪.৫১ মিনিটে শ্রীমদ্ভাগবদ গীতা পরায়ণ, পরিবেশনায়- গীতা সংঘ, করেরপাড়া, সিলেট; সন্ধ্যা ৭.০১ মিনিটে বিশেষ প্রার্থনা, রাত ৮.০১ মিনিটে ধর্মসভা, রাত ৯.০১ মিনিটে শুভ অধিবাস। ২৫ ফেব্রুয়ারি শুক্রবার ভোর ৬.০১ মিনিটে ঊষাকীর্ত্তন, সকাল ৭.০১ মিনিটে পূজা-অর্চ্চনা আরম্ভ, ৮.০১ মিনিটে অঞ্জলি প্রদান, ৯.০১ মিনিটে বাল্যভোগ নিবেদন, ১০.০১ মিনিটে বাল্যভোগ প্রসাদ বিতরণ, ১১.০১ মিনিটে বিশ^ শান্তিকল্পে সমবেত মৌনধ্যান, বেলা ১২.০১ মিনিটে পদাবলী কীর্ত্তন, ১.৩১ মিনিটে রাজভোগ নিবেদন, ২.০১ মিনিটে রাজভোগ প্রসাদ বিতরণ, সন্ধ্যা ৬.০১ মিনিটে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন, ৭.০১ মিনিটে আরতি কীর্ত্তন ও বিশেষ প্রার্থনাসভা, রাত ৮.০১ মিনিটে ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান।
পরম পুরুষ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দির প্রতিষ্ঠার এক যুগ পূর্তি ও শুভ পাদুকা উৎসবে সর্বস্তরের ভক্ত-অনুরাগীদের উপস্থিত থাকার জন্য শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম ও মন্দির পরিচালনা কমিটির সভাপতি রিপন এষ চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোজ দত্ত মুন্না, শুভ পাদুকা উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক রজত চক্রবর্তী, সদস্য সচিব প্রণব চন্দ পাপ্পু ও কোষাধ্যক্ষ প্রিন্স সেন বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। -বিজ্ঞপ্তি