আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

প্রস্তাবিত চূড়ান্ত দশজনের তালিকা প্রকাশের দাবি টিআইবি

সংবাদ বিজ্ঞপ্তি 

আইন অনুযায়ী স্বচ্ছতা ও নিরপেক্ষতার স্বার্থে নির্বাচন কমিশনার নিয়োগে অনুসন্ধান কমিটির প্রস্তাবিত চূড়ান্ত দশজনের তালিকা প্রকাশের দাবি টিআইবির ২৪ ফেব্রæয়ারি ২০২২: প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগে  প্রণীত আইনের  বলে গঠিত অনুসন্ধান কমিটিকর্তৃক রাষ্ট্রপতির কাছে প্রস্তাবিত চূড়ান্ত দশজনের তালিকা জনগণের জ্ঞাতার্থে প্রকাশের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতে আইনের ৪(১) অনুচ্ছেদ মেনেই এই নাম প্রকাশের দাবি জানায় সংস্থাটি। 

আজ এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগে গঠিত অনুসন্ধান কমিটি দফায় দফায় সভা ও বিভিন্নজনের মতামতের ভিত্তিতে যে দশজনের নামের তালিকা চূড়ান্ত করেছে তা প্রকাশের দাবি জানাই। যে আইনী ক্ষমতাবলে অনুসন্ধান কমিটির নিয়োগ- সে আইনে চূড়ান্ত তালিকা প্রকাশে কোন বাধা নেই। বরঞ্চ আইনের ৪(১) অনুচ্ছেদ অনুযায়ী স্বচ্ছতা ও নিরপেক্ষতার স্বার্থে এই তালিকা প্রকাশের দায়িত্ব ও এখতিয়ার কমিটিকে দেয়া হয়েছে। আমরা আহŸান জানাই ও আশা করি, অনুসন্ধান কমিটি তাদের ওপর অর্পিত দায়িত্বের অংশ হিসেবেই রাষ্ট্রপতির কাছে প্রস্তাবিত চূড়ান্ত দশজনের নামের তালিকা প্রকাশের আইনী ক্ষমতা ও সুযোগ গ্রহণ করবেন। এতে দায়িত্ব পালনে তাদের স্বচ্ছতা ও নিরপেক্ষতার একটি দৃষ্টান্ত স্থাপিত হবে।” 

অনুসন্ধান কমিটি স্বচ্ছতা ও নিরপেক্ষতার নীতি অনুসরণ করিয়া দায়িত্ব পালন করিবে- মর্মে নির্বাচন কমিশনার নিয়োগ আইনের ৪ ধারার ১ উপধারা উল্লেখ করে ইফতেখারুজ্জামান বলেন, “অনুসন্ধান কমিটিকর্তৃক চূড়ান্ত করা দশজনের তালিকা প্রকাশ, আইনে নির্ধারিত স্বচ্ছতা ও নিরপেক্ষতার নীতির সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। এই বিবেচনায়, অনুসন্ধান কমিটি আইন অনুযায়ী তার দায়িত্ব পালন করেছে, জনমনে এরূপ ধারণা প্রদানের স্বার্থেই এই তালিকা প্রকাশ করবে- এমনটাই প্রত্যাশা করি। বিশেষ করে, ইতোপূর্বে ব্যক্তিপর্যায়ে ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অনুসন্ধান কমিটির কাছে প্রস্তাবিত ৩২২ জনের নামের তালিকা প্রকাশের যে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে তার ধারাবাহিকতায় নাগরিক সমাজ ও সংশ্লিষ্ট অংশীজনের প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে, এই তালিকা প্রকাশে জোর দাবি জানাই।” 

টিআইবি মনে করে, নির্বাচন কমিশন গঠনে প্রত্যাশিত স্বচ্ছতা দেশে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য কোনভাবেই যথেষ্ট নয়। তা নির্ভর করবে, নতুন কমিশনের কর্মক্ষেত্রে বাস্তব নিরপেক্ষতা, সৎসাহস ও দৃঢ়তা এবং নির্বাচনকালীন সরকারের আচরণের পাশাপাশি প্রশাসন, আইনপ্রয়োগকারী সংস্থা ও রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকার ওপর। এতদ্বত্তেও, অনুসন্ধান কমিটি প্রণীত তালিকাটি প্রকাশ করা হলে কমিটি তার দায়িত্ব পালনে আইনসম্মতভাবে স্বচ্ছতা ও নিরপেক্ষতার নীতি অনুসরণ করতে পেরেছে এটুকু বিবেচনায়, তা জনগণের জন্য কিছুটা হলেও স্বস্তিদায়ক হবে।