আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

কেমুসাস’র আলোচনা সভা ও কবিতা পাঠের আসর মহান ভাষা আন্দোলন আমাদের


আন্দোলন সংগ্রামের একটি মাইল ফলক
‘মহান ভাষা আন্দোলন আমাদের আন্দোলন সংগ্রামের একটি মাইল ফলক। ভাষা আন্দোলনে সিলেট অগ্রণী ভূমিকা পালন করেছে। বিশেষ করে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেটে ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। ভাষা আন্দোলন শুধু মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে সীমাবদ্ধ থাকেনি, আমাদের মহান স্বাধীনতা সংগ্রামের মুল ভিত্তি হিসেবে গণ্য হয়েছে। এজন্যে ভাষা আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে।’
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের উদ্যোগে আয়োজিত আলোচনাসভা ও কবিতা পাঠের আসরে বক্তারা একথা বলেন।
সাহিত্য সংসদের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সংসদের সাধারণ সম্পাদক গবেষক আবদুল হামিদ মানিক। সাহিত্য সংসদের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌসের পরিচালনায় সভায় আলোচনায় অংশ নেন কবি অধ্যক্ষ কালাম আজাদ, দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সেলিম আউয়াল, সৈয়দ মবনু, এডভোকেট আবদুস সাদেক লিপন, বেলাল আহমদ চৌধুরী, জাহেদুর রহমান চৌধুরী, সৈয়দ মোহাম্মদ তাহের, এম.এ.মালেক খান, বাছিত ইবনে হাবীব, এডভোকেট তাজরিহান জামান প্রমুখ। সভায় কবিতা ও গান পরিবেশন করেন সিরাজুল হক, ড. রহিমুল্লাহ মিয়া, ছয়ফুল আলম পারুল, কামরুজ্জামান খান, লোকমান হাকিম, বিমান বিহারী বিশ^াস, কুবাদ বখত চৌধুরী রুবেল, সাজিদুর রহমান, কামাল আহমদ, নজরুল ইসলাম, হাসান আহমদ প্রমুখ।

:

ক্যাপসন:
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের উদ্যোগে আয়োজিত আলোচনাসভা ও কবিতা পাঠের আসরে সভাপতির বক্তব্য রাখছেন সাহিত্য সংসদের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান চৌধুরী