দীপ্ত নিউজ
শহিদ মিনার বা স্মৃতিসৌধ ও কবরস্থান ভক্তি শ্রদ্ধারস্থান ওটাতো আমরা ছোট বেলা থেকে মা বাবা বলেছেন বা বইপুস্তকে পড়েছি। বর্তমান প্রজন্ম এটা কি জানেনা বা মা বাবা অথবা শিক্ষক শিক্ষিকা এই ব্যাপারে জ্ঞান দেননি। আজকাল শহিদ মিনার স্মৃতিসৌধ কবরস্থান নিরিবিলি এবং কতৃপক্ষ দায়িত্ব না নেওয়ার কারণে, স্কুল কলেজের ছাত্রছাত্রী ও বখাটেদের আড্ডা এবং প্রেম-ভালোবাসার ঠিকানা। এবং বখাটেদের গাঁজা মদ খাওয়া স্থান, লুডু খেলা থেকে সব ধরনের জুয়া খেলা, এবং টিক টকের এফডিসি হয়েছে, সকাল ১১টা থেকে শুরু সন্ধ্যার পরও। কিছুটা দায়িত্ব পুলিশ নিলেও আইনগত দিক দিয়ে কিছু কিছু সমস্যা রয়েছে ১৮ বছরের নিচে এবং আসেপাশের মানুষ ও পুলিশকে কোনো সহযোগিতা করছেনা। দেশের সমাজ ব্যবস্থা এবং অভিভাবক ও কতৃপক্ষ আরো সচেতন না হলে পুলিশ একা কি করবে। পাঁচতারা হোটেল, কটেজ পার্কসহ এগুলোতে নষ্ট সমাজের কিছু উচ্চব্যবস্থা রয়েছে। কে কোথায় যায় তার কি খুঁজ খবর রাখি আমরা। ভালো এবং দায়িত্বশীল মানুষ যাঁরা আপনারা একটু চোখ-কান খোলা রেখে দেখেন বা শোনেন সব তথ্য পেয়ে যাবেন। সাংবাদিক আর পুলিশ লাগবেনা, অভিভাবক ও দায়িত্বশীল ভালো মানুষ আপনারা একটু কেয়াল করুন পৃথিবীর শেষ বা যুগের তালে, যে ভাবে হোক, খারাপ মানুষ জাতির জন্য সমাজ আজ ধ্বংসের পথে। ওয়াজ-মাহফিল এবং মুরব্বিদের নিকট থেকে শোনেছি, ভালো মানুষ যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে থাকবে ততক্ষণে পৃথিবী ধ্বংস হবেনা, তাই আপনারা দায়িত্বশীল ভালো মানুষের দায়িত্ব সমাজ বিকৃত দুর্নীতি মানুষদেরকে ভালো সমাজে ফিরিয়ে নিয়ে আসার।







