আজ-  ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৭ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের «» মৌলভীবাজারে লাইসেন্সবিহীন হোটেল-রিসোর্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জেলা প্রশাসকের «» শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে দুলাল সভাপতি, মিছির সম্পাদক «» সান্তাহারে তরুণ উদ্যোক্তা খুঁজতে পূবালী ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলার সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনালী ব্যাংক রিটায়ার্ড অফিসার্স ফোরাম সিলেটের দ্বি-বার্ষিক সম্মেলনে তৃতীয়বারের মতো সভাপতি কামাল মিয়া ও সম্পাদক আব্দুস শুকুর নির্বাচিত

সালেহ আহমদ (স’লিপক):

সোনালী ব্যাংক সিলেট অঞ্চলের অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সংগঠন সোনালী ব্যাংক রিটায়ার্ড অফিসার্স ফোরাম সিলেট এর দ্বি-বার্ষিক সম্মেলনে মোঃ কামাল মিয়া ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস শুকুরকে তৃতীয়বারের মতো যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২০২৪-২৬ মেয়াদের জন্য ২৭ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (৩ জুন) রাতে সিলেট নগরীর একটি হোটেলে মোঃ কামাল মিয়ার সভাপতিত্বে আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংক পিএলসি সিলেট বিভাগীয় প্রধান জেনারেল ম্যানেজার মোঃ দেলোয়ার হেসেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে ডিজিএম এমরান উল্লাহ্, ডিজিএম পংকজ কুমার গোলদার, ডিজিএম ইয়াকুব, ডিজিএম সমীর কুমার বিশ্বাস, ডিজিএম হিমাংশু আচার্য, ডিজিএম শেখ মোহাম্মদ সুজাদুল হক ছাড়াও বিভিন্ন অফিস এবং শাখার এজিএম ও ম্যানেজারগণ উপস্থিত ছিলেন।

সুব্রত কান্তি দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ফোরামের দ্বিবার্ষিক রিপোর্ট পেশ করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস শুকুর। আর্থিক রিপোর্ট পেশ করেন সৈয়দ মাহমুদ আখতার। সভার শুরুতে শোক প্রস্তাব উত্থাপন করেন সুব্রত কান্তি দাস। আলোচনা পর্বে প্রখ্যাত লেখক এ কে শেরাম নামে খ্যাত ফোরামের প্রধান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ডিজিএম অনন্ত কুমার সিংহ ফোরাম গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে সোনালী ব্যাংক পিএলসি সিলেট বিভাগীয় প্রধান জেনারেল ম্যানেজার মোঃ দেলোয়ার হেসেন ফোরামের অগ্রযাত্রা ও সাফল্য কামনা করে বলেন, অবসর ও কর্মহীনতা মানুষকে অধিকাংশ ক্ষেত্রেই মানসিক ও শারীরিক অসুস্থতার দিকে ধাবিত করে। ফোরামের পক্ষ থেকে মাঝে মাঝে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ, সম্প্রীতি ও সৌহার্দ রক্ষার কাজটি যে অব্যাহত রেখেছে, তাতে আমরা যারা অচিরেই অবসরে যাবো- তারা অনুপ্রাণিত ও উৎসাহিত বোধ করছি।

অন্যান্যের মধ্যে সমীর কুমার বিশ্বাস, মোঃ এমরান উল্লাহ্, হিমাংশু আচার্য, শেখ মোহাম্মদ সুজাদুল হক, সৈয়দ ফরহাদ হোসেন, রনধীর দাস, আব্দুর রউফ তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন।

দ্বি-বার্ষিক সম্মেলনে ২০২৪-২৬ মেয়াদের জন্য ২৭ সদস্য বিশিষ্ট গঠিত নতুন কার্যকরী কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি আব্দুল ওয়াহিদ, সাধন চন্দ্র পাল, মীরা নাগ, যুগ্ম-সাধারণ সম্পাদক মৃনাল কান্তি গোস্বামী, দেবো রঞ্জন চক্রবর্তী, সেলিম আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক- কমলেশ পুরকায়স্থ, সহ-সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক সৈয়দ মাহমুদ আখতার, সহ-অর্থ সম্পাদক বীরেশ চন্দ্র তালুকদার, দপ্তর সম্পাদক সুব্রত কান্তি দাস, প্রচার সম্পাদক মোঃ রুহুল আমীন, সহ-প্রচার সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক দীপক রঞ্জন রায়, মহিলা বিষয়ক সম্পাদক সুমিতা দত্ত। নির্বাহী সদস্য সৈয়দ ফরহাদ হোসেন, গৌরেন্দ্র কুমার দেব, শুভেন্দু রঞ্জন দে, সীতেশ চন্দ্র দাস, সুদ্বীপ চৌধুরী, প্রবাল চন্দ্র রায়, বীরেন্দ্র চন্দ্র মজুমদার, মোঃ এনাম উদ্দিন, মোঃ ফজল মিয়া ও মোঃ মইনুল হক।

উপদেষ্টা পরিষদে রয়েছেন- অনন্ত কুমার সিংহ, মোস্তফা কামাল চৌধুরী, রনধীর চন্দ্র পাল, মোঃ আব্দুর রউফ তালুকদার, মোঃ আবু বকর সিদ্দীক ও বিনয় কৃষ্ণ সাহা।