আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

মৌলভীবাজারে সাবেক মহিলা কাউন্সিলরের বাসা থেকে গাড়ী চালকের মৃতদেহ উদ্ধার

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজার পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর দিলারা রহমানের বাসা থেকে গাড়ী চালক জগলু মিয়া (২৫) এর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৫ জুন) শহরের সৈয়ারপুর এলাকার থেকে সাবেক কাউন্সিলর এর নিজ বাসা থেকে তারই গাড়ী চালকের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত জগলু মিয়া মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনী ইউনিয়নের বশিজোঁড়া গ্রামের মোঃ মোছাব্বির মিয়ার ছেলে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সাবেক কাউন্সিলর দিলারা রহমানের গাড়ির চালক জগলু সে বাসার তিন তলার জেনারেটারের পাশে রুমে থাকত। আজ ভোরে বিদ্যুৎ চলে গেলে তাকে অনেক ডাকাডাকি করলে তার কোন সারা শব্দ না পেয়ে তারা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।

পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙ্গে ভিতর থেকে তার মৃতদেহ উদ্ধার করে।