আজ-  ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২২শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া আদমদীঘিতে বাসা বাড়ীতে দুঃসাহসিক চুরি সংঘটিত «» দুপচাঁচিয়া ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু «» চারপাশে সবকিছু আগের মতোই আছে, শুধু তোমরাই নেই”—উলুয়াইল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থী ২০২৬ এর অশ্রুসিক্ত বিদায়। «» সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল। «» বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ৭ দফা দাবি বাস্তবায়নের দাবীতে মানবন্ধন ও স্বারকলিপি প্রদান «» নওগাঁ মান্দায় শিক্ষার্থীদের বিক্ষোভে অবরুদ্ধ প্রধান শিক্ষক, মোটরসাইকেলে আগুন «» হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম ধাপে সফাত আলী সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন «» নওগাঁ পত্নীতলা ব্যাটালিয়নের অভিযানে, কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার «» চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব‍্যারিস্টার মনোয়ার-চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়নে নাগরিক ফোরাম কাজ করে যাবে «» বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় ফটিকছড়ি পৌর আওয়ামী লীগ নেতা নুরুল আজম গ্রেপ্তার

নবীগঞ্জে স্বপ্নের দেশ ইউরোপ পাঠানোর ছলনায় টাকা আত্মসাৎ! আদালতে তিনজনের নামে মামলা দায়ের

শাহ সুলতান আহমদঃ

ভালো বেতনে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে স্বপ্নের দেশ ইউরোপ পাঠানোর ছলনায় নবীগঞ্জের এক ব্যক্তির তিন লাখ টাকা আত্মসাতের অভিযোগে আদালতে মামলা হয়েছে। ভুক্তভোগী ব্যক্তিরা সর্বস্ব হাঁরিয়ে পরিবার-পরিজন নিয়ে এখন বিপাকে পড়েছেন। প্রতারণার শিকার ওই ব্যক্তি হলেন নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সাতাইহাল গ্রামের মৃত আঃ সালামের পুত্র মোঃ খালিছ মিয়া। এলাকায় একাধিকবার গ্রাম্য সালিস হলেও কোনো সুরাহা হয়নি। পরে পাওনা টাকা ফেরত পেতে ভুক্তভোগীরা নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঁঙ্গা ইউনিয়নের কালিয়ারভাঙ্গা গ্রামের নিজাম উদ্দিনের কন্যা রাহেলা বেগম (২৮), পুত্র আমীর উদ্দিন (৩৮), আমীর উদ্দিনের স্ত্রী রাজনা বেগম (৩২) সহ তিনজনের বিরুদ্ধে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন খালিছ মিয়া নামের লোক।

অভিযোগ সুত্রে প্রকাশ- ভালো বেতনের চাকরি ও সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে পর্তুগাল পাঠানোর কথা বলে আমীর উদ্দিন সহ উভয় পক্ষের আলোচনায় ১৪ লাখ টাকা সাব্যস্থ হয়। গত বছরের ৫ই জুলাই অভিযোগকারীর নিজ বসতঘরে রাহেলা বেগম ও রাজনা বেগম তিন বান্ডিলে মোট আড়াই লাখ টাকা প্রদান করেন। এমনকি ওই সালের ৭ আগষ্ট রাজনা বেগমের ডাচবাংলা ব্যাংক লিঃ আউশকান্দি শাখায় পঞ্চাশ হাজার টাকা জমা প্রদান করেন। পরবর্তীতে ৬ মাস অতিবাহিত হওয়ার পর বার বার তারিখ দিয়ে সময় কর্তন করতে থাকে আসামীরা। পরবর্তীতে পর্তুগাল নিতে পারিবে না বলে স্বীকার করে। যাহার অঙ্গিকারনামা ও ভয়েজ রেকর্ড ভুক্তভোগীদের কাছে সংরক্ষন রয়েছে। এনিয়ে গ্রামে একাধিকবার সালিশ বৈঠক হয়। মামলার ব্যাপারে জানতে চাইলে-বাদীপক্ষের এ্যাডভোকেট মোঃ জহিরুল আলম তুহিন বলেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে তিনজনের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। বিচারক মামলাটি নবীগঞ্জ থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
অনুলিখনঃ স’লিপক