আজ-  ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৩শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ‎তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর পশ্চিম উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» কমলগঞ্জে হাবিবুন নেছা চৌধুরী গার্লস একাডেমি পরিদর্শন «» আসামীরা জামিনে মুক্ত; মামলা আপোষের প্রস্তাব; বাদীর পরিবারকে হুমকি-ধামকিকমলগঞ্জে বহুল আলোচিত স্কুল শিক্ষিকা হত্যার অভিযোগপত্র দাখিল «» কমলগঞ্জে নিরাপদ সড়ক চাই এর পরিচিতি সভা অনুষ্ঠিত «» শোক সংবাদ॥ রসমোহন সিংহ ॥ «» ফ্যাসিবাদবিরোধী সমন্বিত শক্তির ফল জুলাই আন্দোলন: রেদোয়ান মাজহারি «» বগুড়া আদমদীঘিতে হিন্দু গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১ «» দশ বছ‌রে গ্রামীণ‌ফো‌সের মাইজিপি অ্যাপ «» বগুড়া আদমদীঘিতে বাসা বাড়ীতে দুঃসাহসিক চুরি সংঘটিত «» দুপচাঁচিয়া ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

মৌলভীবাজারে যুব সংগঠনের মাঝে যুব কল্যাণ তহবিলের অনুদানের চেক বিতরণ

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজার জেলার যুব সংগঠনের উন্নয়নের লক্ষ্যে ২০২৩-২০২৪ অর্থ বছরের যুব কল্যাণ তহবিল হতে নির্বাচিত যুব সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (১০ জুন) দুপুরে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যুব অনুদানের চেক বিতরণ করেন জেলাপ্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুস সালাম চৌধুরী, ৭নং চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখতার উদ্দিন, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অমলেন্দু কুমার দাস উপস্থিত ছিলেন।

চেক বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফরহাত নূর।

অনুষ্ঠানে ৮টি সংগঠনের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়। তারমধ্যে ৭টি সংগঠনকে ৫০ হাজার টাকার একেকটি চেক এবং ১টি সংগঠনকে ৭৫ হাজার টাকার চেক দেয়া হয়।