আজ-  ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৩শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ‎তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর পশ্চিম উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» কমলগঞ্জে হাবিবুন নেছা চৌধুরী গার্লস একাডেমি পরিদর্শন «» আসামীরা জামিনে মুক্ত; মামলা আপোষের প্রস্তাব; বাদীর পরিবারকে হুমকি-ধামকিকমলগঞ্জে বহুল আলোচিত স্কুল শিক্ষিকা হত্যার অভিযোগপত্র দাখিল «» কমলগঞ্জে নিরাপদ সড়ক চাই এর পরিচিতি সভা অনুষ্ঠিত «» শোক সংবাদ॥ রসমোহন সিংহ ॥ «» ফ্যাসিবাদবিরোধী সমন্বিত শক্তির ফল জুলাই আন্দোলন: রেদোয়ান মাজহারি «» বগুড়া আদমদীঘিতে হিন্দু গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১ «» দশ বছ‌রে গ্রামীণ‌ফো‌সের মাইজিপি অ্যাপ «» বগুড়া আদমদীঘিতে বাসা বাড়ীতে দুঃসাহসিক চুরি সংঘটিত «» দুপচাঁচিয়া ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

পরিবারের দাবি পরিকল্পিত হত্যাঃ নবীগঞ্জে প্রবাসী স্ত্রীর লাশ উদ্ধার!

শাহ সুলতান আহমদঃ

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পানিউমদা এলাকায় রনি বেগম (১৯) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মেয়ের পরিবারের দাবী রনিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। গত শুক্রবার (১৪ জুন) সন্ধ্যায় উপজেলার পানিউমদা ইউনিয়নের পানিউমদা পূর্বপাড়া এলাকায় এঘটনা ঘটে। রনি বেগম উপজেলার পানিউমদা ইউনিয়নের পানিউমদা পূর্বপাড়া গ্রামের সৌদি আরব প্রবাসী জাবেদ আলীর স্ত্রী বলে জানা গেছে।

রনির পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৭/৮ মাস পূর্বে গজনাইপুর ইউনিয়নের কামারগাঁও গ্রামের মতিন মিয়ার মেয়ে রনি বেগম এর সঙ্গে পানিউমদা ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের সৌদি আরব প্রবাসী জাবেদ আলীর বিয়ে হয়। বিয়ের পর দীর্ঘদিন ধরে রনিকে পিত্রালয়ে আসতে বাঁধা দিয়ে আসছিলেন স্বামী জাবেদ আলী। পিত্রালয়ে যেতে বাঁধা ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী জাবেদ ও তার পরিবারের সঙ্গে মনোমালিন্য চলে আসছিল রনি বেগমের। গত শুক্রবার বিকেলে বসতঘরে ঝুলন্ত অবস্থায় রনিকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পরে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই স্বাধীনের নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

রনি বেগমের ভাই ফজলু মিয়ার অভিযোগ আমার বোন রনিকে দীর্ঘদিন তার স্বামী আমাদের বাড়িতে আসতে দিতে চায়নি, গত বৃহস্পতিবার রাতে কল দিয়ে রনি জানিয়েছে, স্বামী ও তার স্বামীর আত্মীয়স্বজন হুমকি দিয়েছে রনির বড় ধরণের ক্ষতি করবে। গত শুক্রবার বিকেলে শুনলাম আমার বোন মারা গেছে, আমার বোন নিজে থেকে আত্মহত্যা করেনি, তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। আমরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার চাই।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুক আলী বলেন- ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে আত্মহত্যা তবে ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর হত্যা নাকি আত্মহত্যা বিস্তারিত জানা যাবে।
অনুলিখনঃ স’লিপক