আজ-  ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জ উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। «» State-sponsored Legal Protection and Impunity to Corruption: TIB «» জুড়ীতে মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও অর্থদণ্ড আদায়  «» বগুড়া আদমদীঘিতে বজ্রপাতে এক যুবকের মৃত্যু «» কমলগঞ্জে কমলকুঁড়ি পত্রিকার ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত «» দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের উদ্যোগে গরিব ও পথচারী মানুষের মধ্যে মাংস ও নগদ টাকা বিতরণ «» পুলিশ-প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণা: ৪ মোবাইল ও ৩৮ সিমসহ গ্রেফতার ১ «» ফলোআপ – ছালামিটিলা সড়ক সংস্কার কাজ শিগগিরই শুরু হবে — প্যানেল চেয়ারম্যান আহমদ আলী «» মৌলভীবাজারে বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ট প্রধান শিক্ষক সত্যজিৎ পাশী «» নান্দনিক শহর মৌলভীবাজারের ০১ নং পর্যটন স্পটের বেহাল দশা কর্তৃপক্ষের চরম উদাসীনতা!!!!

সিলেট জেলা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট গ্রুপের সাধারণসভা ও কমিটি ঘোষণা

সালেহ আহমদ (স’লিপক):

সিলেট জেলা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট গ্রুপের বার্ষিক সাধারণসভা ও কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৯ জুন) সকাল ১১টায় সিলেট সিটি শহরের জিন্দাবাজার ওভারসিজ সেন্টার ২য় তলাস্থ গ্রুপের কার্যালয়ে মোঃ বশিরুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অজি মোঃ কাওছার এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন অজি মোঃ কাওছার ও অর্থ সম্পাদকের রিপোর্ট পেশ করেন সালাহ উদ্দিন।

সভায় সর্ব সম্মতিক্রমে ২০২২-২৩ সালের অডিট রিপোর্ট ও ২০২৪-২০২৫ সালের প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়।

পরে সিলেট জেলা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট গ্রুপ পরিচালনাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে নেতৃবৃন্দ ও সদস্যরা সাধারণ আলোচনায় অংশ নেন।

সব শেষে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সিলেট সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আহমদ ২০২৪-২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন।

কমিটিতে মোঃ বশিরুল ইসলামকে পূনরায় সভাপতি, মোঃ শামছুল ইসলামকে সাধারণ সম্পাদক ও সালাহ উদ্দিনকে পূনরায় অর্থ সম্পাদক নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন, সহ-সভাপতি মোঃ আবুল কালাম, সহ সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুরুল আলম, নির্বাহী সদস্য শাহ আলম, ওয়াহিদুজ্জামান চৌধুরী, বজলুর রহমান বাবুল, সৈয়দ শাকিরুজ্জামান, মোঃ রাশেদুল হাসান, মোঃ এহসানুল আজিম।

সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রির সাবেক সহ-সভাপতি শাহ আলম, বজলুর রহমান বাবুল, ওয়াহিদুজ্জামান চৌধুরী, মোঃ রাশেদুল হাসান, অজি মোঃ কাওছার, মোঃ শামছুল আলম, সালাহ উদ্দিন আহমদ, জাহাঙ্গীর হাসান, মোঃ মঞ্জুরুল আলম, পি কে দেবনাথ, সুব্রত ধর চৌধুরী, সাগরী খাতুন, সেলিম আহমদ, মোঃ আবুল কালাম, রাসেদ আহমদ, তারেক হাসান, আবু হেনা মোঃ তারেক প্রমুখ।