আজ-  ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৭শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সফল করার আহবান ; «» পূবালী ব‍্যাংক পিলএলসি মৌলভীবাজার শাখার উদ‍্যােগে ক‍্যাশলেস বাংলাদেশ লেনদেন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত «» মৌলভীবাজারে বিশ্ব দৃষ্টি দিবস ২৬ পালিত «» শ্রীমঙ্গলে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা «» বগুড়া আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা «» শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত «» মৌলভীবাজারে বেইজমেন্টে পার্কিংয়ের বদলে দোকান! «» শমসেরনগরে বিচারাধীন মামলার বিরোধীয় জমিতে ঘর নির্মাণের চেষ্টা «» মৌলভীবাজারে ইয়াবা ব্যবসায়ী নারীসহ গ্রেপ্তার-২ «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন।

ভূমি সংক্রান্ত সেবা শতভাগ ঝামেলাহীন হতে হবে- সিলেটে সেমিনারে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) মো. আব্দুস সবুর মন্ডল বিপিএএ

সালেহ আহমদ (স’লিপক):

ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) মো. আব্দুস সবুর মন্ডল বিপিএএ সেমিনারে কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন, ভূমি সংক্রান্ত সেবা শতভাগ ঝামেলাহীন হতে হবে। ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কর্মকর্তাদের স্মার্ট ভূমি সেবা দেওয়ার জন্য তৈরি হতে হবে। দূর্নীতিমুক্ত হয়ে সেবা প্রদান করতে হবে।

মঙ্গলবার (৯ জুলাই) সিলেটে বিভাগীয় কমিশনার কার্যালয় আয়োজিত বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘স্মার্ট ভূমি সেবা প্রদানে করণীয়’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় মো. আব্দুস সবুর মন্ডল বিপিএএ একথা বলেন।

বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি’র সভাপতিত্বে এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ রোকন উদ্দিনের সঞ্চালনায় সেমিনারে আলোচক ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ও পরিচালক- স্থানীয় সরকার) দেবজিৎ সিংহ, সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসান ও সিলেট বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

কতিপয় অসাধু কর্মচারীর জন্য ভূমি সেবার দুর্নাম হচ্ছে উল্লেখ করে মো. আব্দুস সবুর মন্ডল বলেন, স্মার্ট ভূমিসেবা কার্যক্রম বাস্তবায়নের জন্য ভূমি সংস্কার বোর্ডের সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। ভূমি সংক্রান্ত সকল সেবা একটি ডিজিটাল প্লাটফর্মে নিয়ে আসার জন্য কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। সেবা গ্রহীতাবৃন্দ যে আশা নিয়ে সেবা নিতে আসে তার ব্যত্যয় ঘটলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

শুধু বেতন-ভাতার জন্য কাজ করলে হবে না মন্তব্য করে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান বলেন, অবৈধ দখলে থাকা খাস ও সরকারি জমি চিহ্নিত করতে হবে। যেসব জলমহাল ভরাট ও বেদখল হয়েছে তা ও চিহ্নিত করে পুনরুদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকারের রাজস্ব আদায়ের নতুন নতুন ক্ষেত্র আবিষ্কার করতে হবে।

‘স্মার্ট ভূমি সেবা প্রদানে করণীয়’ বিষয়ক এ সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক, ইউএনও, আরডিসি, এলএও, সহকারী কমিশনার (ভূমি), অতিরিক্ত ভূমি হুকুম দখল কর্মকর্তা, কানুনগো, সার্ভেয়ার, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।