আজ-  ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২২শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া আদমদীঘিতে বাসা বাড়ীতে দুঃসাহসিক চুরি সংঘটিত «» দুপচাঁচিয়া ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু «» চারপাশে সবকিছু আগের মতোই আছে, শুধু তোমরাই নেই”—উলুয়াইল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থী ২০২৬ এর অশ্রুসিক্ত বিদায়। «» সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল। «» বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ৭ দফা দাবি বাস্তবায়নের দাবীতে মানবন্ধন ও স্বারকলিপি প্রদান «» নওগাঁ মান্দায় শিক্ষার্থীদের বিক্ষোভে অবরুদ্ধ প্রধান শিক্ষক, মোটরসাইকেলে আগুন «» হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম ধাপে সফাত আলী সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন «» নওগাঁ পত্নীতলা ব্যাটালিয়নের অভিযানে, কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার «» চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব‍্যারিস্টার মনোয়ার-চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়নে নাগরিক ফোরাম কাজ করে যাবে «» বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় ফটিকছড়ি পৌর আওয়ামী লীগ নেতা নুরুল আজম গ্রেপ্তার

সিলেটের সিলামে জামেয়া কোরআনিয়া মাদরাসায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলামে জামেয়া কোরআনিয়া মাদরাসা পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব মরহুম মোদাব্বির হোসেন এর রুহের মাগফিরাত কামনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ আগষ্ট) দুপুর ১২টায় দক্ষিণ সুরমা উপজেলার সিলামে জামেয়া কোরআনিয়া মাদরাসা হলরুমে মাদরাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল আহাদ এর সভাপতিত্বে এবং জামেয়ার শিক্ষা সচিব মাওলানা আতাউর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জামেয়ার নির্বাহী মুহতামিম মাওলানা আব্দুল্লাহ আল মামুন।

জামেয়ার ছাত্র মোহাম্মদ মসহুদ আহমদ এর তেলাওয়াতে কুরআনের মাধ্যমে শুরু হওয়া সভায় বক্তব্য রাখেন জামেয়ার মুহতামিম মাওলানা কামরুল ইসলাম মীরেরচরী, মুজাহিরুস সুন্নাহ খড়ারিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদির, জামেয়া পরিচালনা কমিটির সেক্রেটারি আলহাজ্ব সাজ্জাদ মিয়া, পরিচালনা কমিটির সদস্য ফজলু মিয়া, আলহাজ্ব সরওয়ার হোসেন, শূরা কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক আলহাজ্ব এম আহমদ আলী, আব্দুল গফফার কামাল, কারী নেছার আহমাদ আনসারী, হাফিজ আহমদ আলী, সমাজসেবী মাহবুব হাসান রিংকু প্রমুখ।

এসময় জামেয়া পরিচালনা কমিটির সদস্য প্রবীণ মুরব্বী গৌছ আলী, আলহাজ্ব আমির আলী, শূরা কমিটির সদস্য ইসমাইল হোসেন ওলী, হাজী বোরহান উদ্দিন তুরন, আনা মিয়া, শাহাদাত হোসেন সাধু, মনিরুল ইসলাম তুরন, হাজী পাভেল রহমান, হাফিজ আব্দুল কুদ্দুস, শাহ আবুল হোসেন, সুবেদার অবসরপ্রাপ্ত শাহ আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।

সভার সভাপতি আলহাজ্ব আব্দুল আহাদের সমাপনী বক্তব্য ও জামেয়ার মুহতামিম মাওলানা কামরুল ইসলাম এর মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।