আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

রাজনগরে জালালাবাদ এসোসিয়েশন কুয়েতে’র উদ্যোগে দুই শতাধিক বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

সালেহ আহমদ (স’লিপক):

জালালাবাদ এসোসিয়েশন কুয়েতের পক্ষ থেকে মৌলভীবাজারের রাজনগর উপজেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করা হয়েছে।

শনিবার (৩১ আগষ্ট) বিকাল তিনটায় রাজনগর আইডিয়াল স্কুলের সামনে ত্রাণ বিতরণকালে জালালাবাদ এসোসিয়েশনের আজীবন সদস্য ও জালালাবাদ জার্নালিষ্ট এসোসিয়েশন ঢাকার সাধারণ সম্পাদক আনহার সমশাদ, রাজনগর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল, রাজনগর ইউনিয়নের সদস্য দেলোয়ার হোসেন, জেলা স্কাউট মেম্বার সৈয়দ আফসার আলী, সাকের আহমদ ইবাদ, এম এম হাসিবুজজামান, মোঃ আলী হোসেন ও তানজীম আহমেদ শিহাব প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় জালালাবাদ এসোসিয়েশন কুয়েতের পক্ষ থেকে ২০০ জন বন্যার্তদের মাঝে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু বিস্কুট, চিনি, লবন, মুড়ি, ঔষধ সহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।