আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

বগুড়ায় এক এক অসহায় নারী শ্রমিককে বাঁচাতে সাহায্যের আবেদন

(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার এক অসহায় নারী শ্রমিক আঙ্গুরী বেগম (৪৪) ডিপ ভেইন থ্রম্বোসিস (পায়ের রগ ফুলে যাওয়া) রোগে আক্রান্ত হয়ে বিনাচিকিৎসায় কাতরাচ্ছেন। শাহজাহান আলীর স্ত্রী আঙ্গুরী বেগম এই রোগে আক্রান্ত হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শজিমেক হাসপাতালের চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে তাকে ঢাকায় নিয়ে চিকিৎসা করানো অসম্ভব। তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। আঙ্গুরী বেগমের সুচিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে আর্থিক সাহায্য চাওয়া হয়েছে। তাকে যারা সহায়তা করতে চান তারা ০১৮৪৬ ৮৫০৪৮৭ বিকাশ নম্বরে টাকা পাঠাতে পারেন। তাদের টাকায় সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে চান পাঁচ সন্তানের জননী আঙ্গুরী।