আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

বগুড়ায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

(বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নবনিযুক্ত পুলিশ সুপার মো. জেদান আল মুসা (পিপিএম) জেলার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। গত ৮ সেপ্টেম্বর তিনি বগুড়া জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। আজ ১০ সেপ্টেম্বর সকাল ১১:৩০টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মো. জেদান আল মুসা নিজেই। সভায় পুলিশ সুপার তার পরিচয় তুলে ধরে জানান, তিনি সততা ও নিষ্ঠার সাথে বিভিন্ন জেলায় কাজ করেছেন এবং বগুড়াতেও একইভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সাংবাদিকদের কাছ থেকে তিনি বগুড়া জেলার বিভিন্ন সমস্যা, বিশেষ করে অন্যায়, দুর্নীতি, যানজটসহ অন্যান্য সমস্যার কথা শোনেন এবং এসব সমস্যার সমাধানে পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন। পুলিশ সুপার মো: জেদান আল মুসা ২৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। চাকরিজীবনের শুরু সাতক্ষীরা জেলায় এবং তিনি কিশোরগঞ্জ, নরসিংদী, চট্টগ্রাম মেট্রোপলিটন ও সিলেট মেট্রোপলিটনে কর্মরত ছিলেন। তার বাড়ি কুষ্টিয়ায়। বর্তমানে তিনি বগুড়া জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন। উক্ত মত বিনিময় সভায়  বগুড়ার প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।