আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

মাদক বিক্রি বন্ধের দাবীতে সুধী সমাবেশ

 (বগুড়া ) প্রতিনিধি:  মাদক কে না বলুন, মাদক থেকে দুরে থাকুন এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের ৭ নং ওয়ার্ডে সকল ধরনের মাদক বিক্রি বন্ধের দাবিতে বিশাল সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫ টায় পৌর শহরের চা-বাগান এলাকাবাসীর আয়োজনে মাদক বিরোধী বিশাল সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। হোমিও চিকিৎসক মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ও সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত মাদক বিরোধী সুধী সমাবেশ বক্তব্য রাখেন, সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান, দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি ফিরোজ আহমেদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দিলদার আলম জুয়েল, কাউন্সিলর আব্দুল কুদ্দুস, পৌর যুবদলের আহবায়ক ও কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ,ওয়াড বিএনপি সহ-সভাপতি বুলবুল আহমেদ, শ্রমিক নেতা আফতাব হোসেন চুট্টু, সাবেক ষ্টেশন মাষ্টার রেজাউল করিম ডালিম, যুবদল নেতা মাহমুদুল আলম, মানিক হোসেন, সাবেক ছাত্রদল নেতা রাকিবুল হাসান রাকিব, সোহেল রানা প্রমুখ। বক্তারা বলেন, মাদকের আগ্রাসনে শিক্ষার্থী ও যুব শক্তি ধ্বংস হয়ে যাচ্ছে। সমাজে অপরাধ ও অশান্তি বাড়ছে। শ্রমজীবীরা কর্মক্ষম হয়ে পড়ছেন। দীর্ঘদিন ধরে সান্তাহার পৌর শহরের চা-বাগান এলাকায় একাধিক ব্যাক্তি মাদক বিক্রি করে আসছে। দ্রুত মাদক বেচা-কেনা বন্ধে প্রশাসনের নিকট কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানায়।