আজ-  ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জ উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। «» State-sponsored Legal Protection and Impunity to Corruption: TIB «» জুড়ীতে মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও অর্থদণ্ড আদায়  «» বগুড়া আদমদীঘিতে বজ্রপাতে এক যুবকের মৃত্যু «» কমলগঞ্জে কমলকুঁড়ি পত্রিকার ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত «» দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের উদ্যোগে গরিব ও পথচারী মানুষের মধ্যে মাংস ও নগদ টাকা বিতরণ «» পুলিশ-প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণা: ৪ মোবাইল ও ৩৮ সিমসহ গ্রেফতার ১ «» ফলোআপ – ছালামিটিলা সড়ক সংস্কার কাজ শিগগিরই শুরু হবে — প্যানেল চেয়ারম্যান আহমদ আলী «» মৌলভীবাজারে বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ট প্রধান শিক্ষক সত্যজিৎ পাশী «» নান্দনিক শহর মৌলভীবাজারের ০১ নং পর্যটন স্পটের বেহাল দশা কর্তৃপক্ষের চরম উদাসীনতা!!!!

সিলেটের ডিসি এনামুল করিমের নিয়োগ বাতিল -মোহাম্মদ শের মাহবুব মুরাদন নতুন ডিসি 

প্রকাশ্যে   চড় –  থাপ্পড়ের ঘটনা:

সিলেটের ডিসি এনামুল করিমের নিয়োগ বাতিল 

এমদাদুর রহমান চৌধুরী জিয়া ;প্রত্যাহার হওয়া দেশের ২৫টি জেলায় সোমবার নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেয় সরকার। এরমধ্যে সিলেটের ডিসি হন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পি কে এম এনামুল করিম। তবে একদিনের মাথায় এনামুল করিমের নিয়োগ বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নতুন করে সিলেটের ডিসি হয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব মোহাম্মদ শের মাহবুব মুরাদ। 

নতুন ডিসি  নিয়োগের পরিপত্র  সিলেটের জেলা প্রশাসক  কার্যালয়ে  এসে পৌঁছেছে বলে   নিশ্চিত   করেছেন  সিলেট জেলার জেলা প্রশাসক  (  ভারপ্রাপ্ত)  সুবর্ণা   সরকার।

একদিনের মাথায়  সিলেটের ডিসির রদবদল নিয়ে  আলোচনা চলছে এখন  

বিভিন্ন মহলে। 

 উল্লেখ্য , আওয়ামী লীগের শাসনামলে ২০১৪ সালের ১১ ফেব্রুয়ারি ফেনী শহরের এসএস কে সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় এক ব্যাংক কর্মকর্তাকে প্রকাশ্যে চড়-থাপ্পড় মেরেছিলেন এই সময়কার   সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পি কে এম এনামুল কবিম।

 সেই ঘটনায় বিব্রত হয় জনপ্রশাসন মন্ত্রণালয়।

গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের প্রত্যাহার শুরু হয়। 

কিন্তু সেই বিতর্কিত  এনামুল কবিম নিয়োগ পান সিলেটের ডিসি হিসেবে। 

নিয়োগ হওয়ার একদিনের মধ্যেই  আওয়ামী লীগ সরকারের সময় বিব্রত হওয়ার ঘটনা  নজরে আসে জনপ্রশাসন মন্ত্রণালয়ের  এমনটাই জানিয়েছে নির্ভরযোগ্য সূত্র