আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

বগুড়ার শিবগঞ্জে বুড়িগঞ্জহাটের জায়গা দখল নিয়ে অফিস ঘর নির্মাণের অভিযোগ       

                   (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জের বুড়িগঞ্জ বিলহামলা হাটের দেড় শতক সরকারি খাস জায়গায় প্রভাবশালী কর্তৃক দখল নিয়ে ব্যক্তিগত অফিস ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহি অফিসার বরাবরে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ঐতিহ্যবাহী বুড়িগঞ্জ বিলহামলা হাটের সরকারি দেড় শতক খাস জায়গায় প্রভাবশালী ব্যক্তিগত অফিস ঘরের  নামে অবৈধভাবে দখল করে টিন দ্বারা ঘর নির্মাণ করেছেন উত্তর বিলহামলা গ্রামের দুলু মিয়ার ছেলে সবুজ মিয়া, সুমন মিয়া। এঘটনায় দ্রুত উচ্ছেদ চেয়ে ব্যবসায়ী ও এলাকাবাসীরা গতকাল বুধবার উপজেলা প্রশাসনসহ সরকারি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেছেন। এ ব্যাপারে বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, হাটের সরকারি জায়গা দখল করে নেয়া অত্যন্ত দু:খজনক ব্যাপার। এতে হাটের জায়গা সংকোচিত হয়েছে। আবার হাটের জায়গা বেদখল হলে পণ্য সামগ্রী কেনাবেচা করতে সমস্যার সম্মুখীন হতে হবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।