আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

বগুড়ায় একযোগে ৯ থানার ওসিকে বদলি

(বগুড়া) প্রতিনিধি: একযোগে বগুড়ার নয় থানার অফিসার ইনচার্জকে বদলি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে অ্যাডিশনাল আইজি আবু হাসান মুহম্মদ তারিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদায়ন করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহকে ৬ এপিবিএন, শেরপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিমকে রাজশাহীর সারদার বাংলাদেশ পুলিশ একাডেমীতে, সোনাতলা থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহাকে ট্যুরিস্ট পুলিশে, ধুনট থানার অফিসার ইনচার্জ সৈকত হাসানকে পিবিআইতে, সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলামকে সিআইডিতে, আদমদিঘী থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তীকে সিআইডিতে, শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলামকে ৪ এপিবিএন বগুড়ায়, দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকারকে নৌ পুলিশে, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আজমগীর হোসাইনকে নৌ পুলিশে বদলি করা হয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে ছাড়পত্র গ্রহণ করে বদলিকৃত কর্মস্থলে যোগ দেওয়ার কথা প্রজ্ঞাপণে বলা হয়েছে।