আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

বগুড়া  তোপের মুখে পড়ে ছাড়লেন কেন্দ্রীয় সমন্বয়করা

(বগুড়া) প্রতিনিধি:  শিক্ষার্থীদের তোপের মুখে বগুড়া ছাড়লেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার, কুবরাতুল আইন কানিজসহ অন্যান্য নেতৃবন্দ। আজ  বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সেনাবাহিনী ও পুলিশের বিশেষ সহযোগিতায় বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাস থেকে তারা বগুড়া ছাড়তে বাধ্য হন।

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের মুক্তমঞ্চে বিকেল ৩টায় ছাত্র ও নাগরিকদের সঙ্গে মত-বিনিময় সভার কথা ছিলো। বিকেল সাড়ে তিনটার কিছু পর কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার, কুবরাতুল আইন কানিজসহ অন্যান্য সমন্বয়করা আজিজুল হক কলেজ ক্যাম্পাসে ঢুকার সাথে সাথে শিক্ষার্থীদের বিশাল একটি গ্রুপ ‘ভুয়া ভুয়া’ স্লোগানে কলেজ ক্যাম্পাসে অবস্থান নেন। অবস্থা বেগতিক দেখে কেন্দ্রীয় সমন্বয়কগণসহ স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারী স্থানীয় সদস্যদের নিরাপত্তার কারণে কলেজের একাডেমিক ভবন ও অধ্যক্ষের কক্ষে তাদের অবরুদ্ধ করে রাখা হয়।  প্রায় দুইঘন্টা অবরুদ্ধ থাকার পর আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করে মাহিন সরকার গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন। এরপর সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় তারা কলেজ ক্যম্পাস ছাড়তে বাধ্য হন।