আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

বিয়ের একদিন পরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো নতুন বর বিয়ে বাড়িতে চলছে শোকের মাতম

(নওগাঁ) প্রতিনিধি:  প্রতিনিধিঃ বিষাদে পরিনত হলো আত্রাই উপজেলার নন্দনালী  গ্রামের বিয়ে বাড়ি। বৌভাতের দিন বাড়িতে আগত অতিথিদের জন্য বাজারে দই আনতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না নতুন বর সাজেদুর রহমানের। আজ শনিবার (১৪ সেপ্টেম্বর)  বেলা ১২ টার দিকে আত্রাই টু বান্দাইখাড়া সড়কের  শুটকিগাছা নামক স্থানে মোটরসাইকেল  নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের সাথে সংঘর্ষে গুরুতর আহত হয় সাজেদুর রহমান সহ ৩ জন। স্থানীয়রা দ্রুত আহতের উদ্ধার করে উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাঃ  আহত সাজেদুর রহমান (২৪) কে মৃত বলে ঘোষণা করেন এবং গুরুতর আহত মিশন কে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন। নিহত সাজেদুর রহমান আত্রাই উপজেলার নন্দনালী গ্রামের আজাদুলের একমাত্র পুত্র।  স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় গতকাল সাজেদুরের বিবাহ সম্পন্ন হয় আজ তাদের বাড়িতে চলছিলো বৌভাতের প্রস্তুতি। সদা হাস্যউজ্জল সদালাপী সাজেদুর রহমানের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মেহেদীর রং না শুকাতেই  স্বামীকে হারিয়ে পাগল প্রায় নববধূ।