আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

ফ্যাসিবাদের দোসররা যেন মাথাচারা না দিতে পারে: বগুড়ায় রিজভী

(বগুড়া) প্রতিনিধি:

বগুড়ায় ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক অনুদান প্রদানের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, জার্মান একনায়ক হিটলারের ছিল গ্যাস চেম্বার যেখানে ৬০ লক্ষ ইহুদিকে পুড়িয়ে মারা হয়। অন্যদিকে বাংলাদেশের সদ্য পতিত স্বৈরাচার শেখ হাসিনার ছির আয়না ঘর। যেখানে শতশত মানুষকে আটকে রেখে বছরের পর বছর টর্চার করা হয়। তিনি বলেন বিগত ১৬ বছর আমরা কিছুই বলতে পারিনি। স্বাধীনভাবে মিছিল, মিটিং করতে পারিনি। কিন্তু ৫ আগস্টের বিজয়ের পর আমরা বুক ভরে শ্বাস নিতে পারছি। প্রতিষ্টিত হয়েছে বাক ও ব্যক্তি স্বাধীনতা । তবে এর সুযোগ নিয়ে যেন পতিত ফ্যাসিস্টরা যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেটা দেখতে সরকারকে । তিনি সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বগুড়ার সাব গ্রাম ইউনিয়নের চক আকাশতারা গ্রামে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত শহীদ পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান উপলক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ও বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ও ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন মিল্লাত। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা , আমরা বিএনপি পরিবারের আহ‌বায়ক আতিকুর রহমান রুমন সহ স্থানীয় বিএনপির নেতা কর্মিরা। সমাবেশ শেষে ছাত্র আন্দোলনে শহীদ রিক্সা চালক কমর উদ্দিন শ্রমিক দল নেতা জিল্লুর রহমান ও শাকিল হাসান মানিকের পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়।