আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

বগুড়ায় এক যুবককে কুপিয়ে হত্যাচেষ্টা আটক–১

(বগুড়া) প্রতিনিধি:

বগুড়ায় এক যুবককে রামদা দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শহরের কামারগাড়ী এলাকায় এ ঘটনায় ঘটে। আহতের নাম নূর মোহাম্মদ। তিনি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার মারিয়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে। তবে তিনি দীর্ঘদিন বগুড়া শহরের জামিলনগর এলাকায় ভাড়া থাকেন। এ ঘটনায় আহতের আপন বড় ভাই আব্দুল মজিদকে আটক করেছে পুলিশ। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া স্টেডিয়াম ফাঁড়ির এসআই দুলাল হোসেন। হামলার শিকার নূর মোহাম্মাদের ছেলে মেহেদী হাসান জানান, তার বাবার সাথে তার চাচাদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ। এ ব্যাপারে বগুড়ার আদালতে মামলাও বিচারাধীন। মঙ্গলবার আদালতে মামলার হাজিরা দিয়ে রিকশাযোগে জামিলনগর ফেরার পথে কামারগাড়ী রেলঘুমটির কাছে তার বাবার ওপর হামলা চালিয়ে রামদা দিয়ে কোপানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। এসময় উত্তেজিত জনতা তার বড় চাচা আব্দুল মজিদকে আটক করে পুলিশের হাতে তুলে দেন৷ এসআই দুলাল হোসেন বলেন, আহত নূর মোহাম্মদের অবস্থা এখন আশংকামুক্ত। এ ঘটনায় একজন আটক আছে। প্রাথমিকভাবে জানা গেছে জমিজমা নিয়ে বিরোধে এ হামলা করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।