আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

 ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ক্লিনিকে অর্থদণ্ড 

 (বগুড়া) প্রতিনিধি:

 বগুড়া জেলার  ধুনট উপজেলার  মেডিক্যাল এন্ড বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ আইন অমান্য করায় দুই ক্লিনিক কর্তৃপক্ষকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তন্মধ্যে ধুনট হাসপাতাল সড়কের জনসেবা ক্লিনিককে ৫০ হাজার টাকা এবং মা ফাতেমা ক্লিনিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল  বিকালে ধুনট উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আশিক খান এই অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত সূত্রে  জানা গেছে, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আশিক খান জানান, মেডিক্যাল এন্ড বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২ অনুযায়ী ৮ ধারার লঙ্ঘনে ১৩(১) ও (২) এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ও ৫৩ লঙ্ঘনে জনসেবা ক্লিনিকের মালিক রিপনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ৭নং এর ৯ (ঙ) লঙ্ঘনে ১৩(১) ও ২ অনুযায়ী মা ফাতেমা ক্লিনিকের মালিক শামীম আহমেদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন  ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর বসাক। এ সময়  পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।