আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

র‍্যাব-১২ বগুড়ার  মাদক বিরোধী অভিযানে গ্রেফতার-২

(বগুড়া) প্রতিনিধি: বগুড়ায় র‌্যাব-১২ এর মাদকবিরোধী অভিযানে ৩৩.২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন মোঃ কামরুল ইসলাম (২৩) এবং মোঃ রহিজ উদ্দিন (৩৬)।

কামরুল ইসলামের বাড়ি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার হরিনারায়ণপুর গ্রামে এবং রহিজ উদ্দিনের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ি থানার উত্তর কাশিপুর গ্রামে। র‌্যাব-১২ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, আসামিরা রংপুর থেকে বগুড়ার শেরপুর থানার মাধ্যমে নন্দীগ্রামে মাদক সরবরাহের উদ্দেশ্যে যাত্রা করেছিল। ১৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ২:৫০ মিনিটে র‌্যাব-১২ এর একটি দল বগুড়া জেলার শেরপুর থানার কুসুম্বী ইউনিয়নের বানীয়া হুন্দাইল গ্রামে অভিযান চালায়। অভিযানকালে তাদের একটি পিকআপ গাড়ি থামিয়ে তল্লাশি করে ৩৩.২ কেজি গাঁজা, ৩টি মোবাইল ফোন, ৫টি সিম কার্ড, এবং নগদ ৭০০ টাকা উদ্ধার করা হয়। র‌্যাব-১২ এর পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।