আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

বগুড়ায় পিকআপের চাপায় এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

(বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার কাহালুতে রাস্তার উপর বিছনায় শুয়ে থাকা অবস্থায় অজ্ঞাত এক পিকআপ ভ্যানের চাপায় বুলু মিয়া (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে কাহালু উপজেলার সাবানপুর-কালিপাড়া সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত বুলু মিয়া কালিপাড়া ভাগজোর গ্রামের মৃত রমজান আলীর পুত্র। বিষয়টি নিশ্চিত করে কাহালু থানার এস আই মহিউদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানা যায় নিহত ব্যক্তি মাছ ধরার জন্য মাঠে বরশি ফেলে কালিপাড়া-সাবানপুরের মাঝামাঝি পথে রাস্তায় বিছানা বিছিয়ে শুয়ে ছিলেন। একটি অজ্ঞাত মুরগি বোঝাই পিকআপ ভ্যান তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন বিষয়টি দেখে আমাদেরকে খবর দেন। তিনি আরও জানান, এঘটনায় নিহতের স্বজনদের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।