আজ-  ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জ উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। «» State-sponsored Legal Protection and Impunity to Corruption: TIB «» জুড়ীতে মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও অর্থদণ্ড আদায়  «» বগুড়া আদমদীঘিতে বজ্রপাতে এক যুবকের মৃত্যু «» কমলগঞ্জে কমলকুঁড়ি পত্রিকার ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত «» দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের উদ্যোগে গরিব ও পথচারী মানুষের মধ্যে মাংস ও নগদ টাকা বিতরণ «» পুলিশ-প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণা: ৪ মোবাইল ও ৩৮ সিমসহ গ্রেফতার ১ «» ফলোআপ – ছালামিটিলা সড়ক সংস্কার কাজ শিগগিরই শুরু হবে — প্যানেল চেয়ারম্যান আহমদ আলী «» মৌলভীবাজারে বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ট প্রধান শিক্ষক সত্যজিৎ পাশী «» নান্দনিক শহর মৌলভীবাজারের ০১ নং পর্যটন স্পটের বেহাল দশা কর্তৃপক্ষের চরম উদাসীনতা!!!!

যুবদলের কমিটিতে স্থান পাওয়ায়সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল থেকে ৫ জনকে অব্যাহতি

নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের কমিটিতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির ৪ জন সদস্য ও গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক পদ লাভ করায় তাদেরকে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান করা হল।

একই ব্যক্তি এক সাথে দুুটি অঙ্গ সংগঠনের দায়িত্বে থাকতে পারবেন না বিধায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির ৪ জন সদস্য যথাক্রমে রজব আহমদ ঘোষিত মহানগর যুবদলের কমিটিতে যুগ্ম সম্পাদক, ইমাম উদ্দিন ঘোষিত জেলা যুবদলের কমিটিতে যুগ্ম সম্পাদক, শিমুল আহমদ ঘোষিত মহানগর যুবদলের কমিটিতে সহ-সাধারণ সম্পাদক, ফাহিম আহমদ ঘোষিতজেলা যুবদলের কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক ও গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া সাত্তার সিলেট জেলা যুবদলের ঘোষিত কমিটিতে সহ-সভাপতি পদ লাভ করায় তাদের ৫ জনকে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদ এ সিদ্ধান্ত অনুমোদন করেন। 

আব্দুল আহাদ খান জামাল
আহবায়ক
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল