আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

শাজাহানপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার প্রদান

(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মেধাবৃত্তি-২৩ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ,পুরস্কার ও বৃত্তি প্রদান করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ে উপজেলা কিন্ডারগার্টেন স্কুল’র এসোসিয়েশন উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়। সরকারি কমরউদ্দিন কলেজ অধ্যক্ষ এ এইচ এম শফিকুত তারিক সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মুহ্সিয়া তাবাসসুম।

এসোসিয়েশন উপজেলা শাখা সাধারণ সম্পাদক রশিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার শামীম ইকবাল,মোমিনুল ইসলাম,মাহবুব আলম,উর্মি তালুকদার,আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মোনায়েম,বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন জেলা শাখার যুগ্ম আহ্বায়ক শামিম রেজা,উপজেলা শাখার সভাপতি মোকাব্বর হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ সহ বিভিন্ন স্কুলের পরিচালক, শিক্ষক শিক্ষিকা,অভিভাবক, ছাত্র-ছাত্রী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেষে বিভিন্ন গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ,সনদ পত্র, ক্রেস্ট ও বই তুলে দেয়া হয়।