আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

এমন নিশংসভাবে হত্যার দৃশ্য দেশবাসী দেখতে চায়না: বগুড়ায় আবিদুর রহমান সোহেল

(বগুড়া) প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া শহরের আমীর ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেছেন, দেশে পবিত্র কুরআনের আইন চালু হলে আর খুন খারাবী হবেনা। মানুষকে খাবার খাইয়ে হত্যার দৃশ্য দেশবাসী দেখতে চায়না। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে সদরের পল্লীমঙ্গল বারইপাড়া হাই স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার কর্নপুর সাংগঠনিক থানার কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।সদরের কর্নপুর সাংগঠনিক থানার সভাপতি মাও: মাহফুজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, যারা জামায়াতকে ফুৎকারে দিয়ে উড়িয়ে দিতে চায় বরং তারাই আল্লাহর ফুৎকারে দিল্লী গিয়ে পড়েছে। কোন ষড়যন্ত্র করে কুরআনের দাওয়াত দেয়া বন্ধ করা যাবেনা। এসময় তিনি সকল নেতা কর্মীদের কুরআনের সমাজ গঠনে ঝাঁপিয়ে পড়ার আহবান জানান। থানা সেক্রেটারী মাও: মিজানুর রহমানের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহর জামায়াতের সেক্রেটারী ও সরকারি আজিজুল হক কলেজের সাবেক জি এস আ স ম আব্দুল মালেক, অফিস সম্পাদক এ্যাড. আল আমিন, মাও: আব্দুল বাসেত, থানা নায়েবে আমীর ও ১৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওসমান গনি মাস্টার, মাও: আব্দুল গফুর, রুহুল আমিন বাকী সহ প্রমুখ।