আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

মাদকদ্রব্য ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছেন র‍্যাব

(বগুড়া) প্রতিনিধি:  র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঠাকুরগাঁও হইতে ঢাকাগামী একটি পরিবহনে একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বহন করছে। এমন  সংবাদের ভিত্তিতে  ২১ ২৪ ইং তারিখপ রাত্রি ১.৪৫ ঘটিকায় সময়  র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া জেলার সদর থানাধীন নিশিন্দারা ইউনিয়নের অর্ন্তগত ঠেংগামারা গ্রামস্থ টিএমএসএস ডেল্টাল ইউনিটের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিষিদ্ধ ১৫০ বোতল ফেন্সিডিল  সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্পের  কোম্পানী কমান্ডার পুলিশ সুপার  মীর মনির হোসেন সাক্ষ্যরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেফতারকৃত আসামী, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গা থানার, শ্রী অর্জুন বিশ্বাস এর ছেলে, শ্রী অমল চন্দ্র বিশ্বাস (৩৫) কে গ্রেফতার করেছেন। র‍্যাব আরো জানান যে  বাসের মধ্যে রাখা চাউলের বস্তায় বিশেষ কায়দায় রক্ষিত ১৫০ বোতল ফেন্সিডিল, ১টি মোবাইল ও ১টি সীমসহ তাকে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া  সদর থানয় হস্তান্তর করা হয়েছে।