আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

বিদ্যালয় মাঠে হোটেলের নোংরা পানি  স্বাস্থ্য ঝুঁকিতে স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা

(বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলার  ধুনট উপজেলার  একটি  ব্যবসায়ীর বিরুদ্ধে দুইটি  শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠে হোটেলের ব্যবসা করে সৃষ্টি করা হয়েছে  দূষিত নোংরা পানি নিস্কাশনের অভিযোগ। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলায় সোনাহাটা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের পূর্ব পাশে বানিজ্যিক এলাকা এবং মাঠের দক্ষিণ পাশে সোনাহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই মাঠে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খেলাধূলা করে। মাঠের সীমানা ঘেঁসে গড়ে উঠেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। এরমধ্যে প্রায় ৪ মাস আগে গড়ে উঠেছে শাপলা হোটেল এ্যান্ড রেষ্টুরেন্ট নামে একটি হোটেল। ওই হোটেলের নেই বর্জ্য ব্যবস্থাপনা। এমনকি ওই হোটেলে ব্যবহার করা নোংরা পানি নিস্কাশনের কোন ব্যবস্থাও নেই। ফলে হোটেলের ময়লা-আবর্জনা মিশ্রিত দূর্গন্ধযুক্ত পানি বিদ্যালয়ের মাঠে নিস্কাশন করা হচ্ছে। হোটেলের দূষিত পানি মাঠের ভেতর সব সময় জমে থাকছে। চারিদিকে দূর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এ কারণে খেলার মাঠটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। ফলে মাঠের ভেতর দিয়ে বিদ্যালয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের যাতায়াত করতে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। নোংরা পানিতে জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীরা বিদ্যালয় মাঠে খেলাধূলা করতে পারছে না। এই মাঠের দক্ষিণ পাশের সোনাহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের একই সমস্যার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সোনাহাটা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পারভীন সুলতানা জানান  বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির লোকজন ও অভিভাবকদের নিয়ে ওই ব্যবসায়ীর সাথে কথা বলে সমস্যার কোন সমাধান হয়নি। এ কারণে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। উক্ত ব্যবসা প্রতিষ্ঠানের মালিক শাপলা হোটেল এ্যান্ড রেষ্টুরেন্টের মালিক মশিউর রহমান শাপলা জানান। আমার প্রতিষ্ঠানের সামান্য পরিমান পানি মাঠে গড়ে পড়ে। কিন্ত এর চেয়ে বেশি পানি বাজার থেকে গড়ে পড়ছে। তবে এ সমস্যা সমাধানের চেষ্টা করছি। এ বিষয়ে বগুড়া ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নুরুল আমীন বিষয়টি নিয়ে জানান।  ঘটনাস্থল পরিদর্শন করে এ সমস্যার সত্যতা পাওয়া গেছে। ওই ব্যবসায়ীকে ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে পানি নিস্কাশন করতে বলা হয়েছে। এ সমস্যার সমাধান না করলে যথাযথ আইনী ব্যবস্থা নেওয়া হবে।