আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

যৌথবাহিনীর অভিযানে একাধিক মামলার আসামি দেশীয় অস্ত্রস গ্রেপ্তার

(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ এফাজ উদ্দিন (৬২) নামে একজন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃত এফাজ উদ্দিন উপজেলার হাটশেরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি উপজেলার হাটশেরপুর ইউনিয়নের দিঘাপাড়া গ্রামের মৃত আহাম্মেদ প্রামানিকের ছেলে।  এফাজের নামে ১০ টি মামলা রয়েছে। দেশীয় ধারালো অস্ত্রসহ এফাজ গ্রেফতার হয়েছে। থানা সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুর ২ টার দিকে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের যৌথ বাহিনীর টহল চলাকালে এফাজ উদ্দিন গ্রেফতার হয়। এ সময় তার নিকট থেকে ২৯ ইঞ্চি দৈর্ঘ্যের একটি দেশীয় ধারালো অস্ত্র ছুরি উদ্ধার করা হয়েছে। পরে তাকে সারিয়াকান্দি থানায় সোপর্দ করা হয়। আওয়ামী লীগ নেতা এফাজ উদ্দিনের নামে সারিয়াকান্দি এবং সোনাতলা থানায় অস্ত্র এবং হত্যা মামলাসহ মোট ১০ টি মামলা রয়েছে। এ বিষয়ে  সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ ওসি  জামিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,  ১০ টি মামলার মধ্যে আসামি এফাজ উদ্দিন ১ টি মামলায় জামিনে রয়েছেন। তার বিরুদ্ধে অস্ত্র মামলা রুজু করে মঙ্গলবার দুপুরে তাকে বগুড়া জেলার আদালতে প্রেরণ করা হয়েছে।