আজ-  ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়ায় পুলিশ লাইন্সে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার «» উলুআইল বাজার সংলগ্ন মাঠে আজ প্রথমবারের মতো কুরবানীর পশুর হাটের উদ্বোধন «» প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে আদিবাসী তরুণদের নেতৃত্বে ইউনেস্কো–ক্রিহ্যাপের উদ্যোগ «» জাতির উন্নয়ন করতে চাইলে শিক্ষার কোনো «» রামিসার রক্তে লেখা প্রশ্ন?  (১) «» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু «» বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব নিয়ে বার্মিংহামে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» জুড়ীতে ঝুঁকিপূর্ণ বসতঘরে দিনযাপন-সরকারি সহায়তা চান রামকৃষ্ণ তেলি পরিবার «» নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ

সিভিল সার্জনের কাছে বিনামূল্যে রোটারী ক্লাব অব অক্সিমিটার প্রদান

(বগুড়া) প্রতিনিধি: 

বগুড়া জেলার প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য  আসা রোগীদের দ্রুত অক্সিজেন ও পালস পরিমাপের জন্য ও দ্রুত স্বাস্থ্য সেবা প্রদানের জন্য।  রোটারী ক্লাব অব বগুড়া সোমবার দুপুরে বগুড়া জেলা সিভিল সার্জন কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানের  মাধ্যমে সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজমের কাছে ৩৩টি আধুনিক অক্সিমিটার প্রদান করেন তারা।  রোটারী ক্লাব অব বগুড়ারউদ্যোগে এবং বেক্সটার ফার্মাসিউটিক্যালস-এর সৌজন্যে অক্সিমিটারগুলি বিনামূল্যে বগুড়া সিভিল সার্জনের কাছে হস্তান্তর করেন ক্লাব প্রেসিডেন্ট রোটা. মো. সাইরুল ইসলাম। পরবর্তীতে এই অক্সিমিটারগুলি সিভিল সার্জন কার্যালয় থেকে বগুড়া জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিতরণ করা হবে। অক্সিমিটার সহায়তা প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব বগুড়ার পাস্ট প্রেসিডেন্ট রোটা. রেজাউল হাসান রানু, ভাইস প্রেসিডেন্ট রোটা. এম এম রুবেল তালুকদার, পাস্ট প্রেসিডেন্ট রোটা. মো. লুৎফর রহমান নিরো, পাস্ট প্রেসিডেন্ট রোটা. ববিতা রানী বর্মন, পাস্ট প্রেসিডেন্ট রোটা. আব্দুল ওয়াহাব তারেক, পাস্ট প্রেসিডেন্ট রোটা. মো. মোস্তাফিজার রহমান, জয়েন্ট সেক্রেটারী রোটা. নবিউল ইসলাম নয়ন, প্রেসিডেন্ট ইলেক্ট রোটা. রেজাউল হক, ডাইরেক্টর রোটা. সানাউল হক দুলাল, ডাইরেক্টর রোটা. ডা. মো. ইব্রাহিম খলিলুল্লাহ, সার্জেন্ট-এ্যাট-আর্মস রোটা. মো. মাহবুব সাইদী প্রিন্স, রোটা. এস এম আরিফ, রোটার‌্যাক্ট ক্লাব অব বগুড়ার পাস্ট প্রেসিডেন্ট সোহান সিদ্দিকী সহ প্রমুখ।