আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

অজ্ঞাতনামা নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছেন পুলিশ 

(বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলার  শাজাহানপুর থানা পুলিশ এক  অজ্ঞাতনামা নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছেন। থানা পুলিশ সূত্রে জানা গেছে,  আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শাকপালা মোড়ের একটি পরিত্যক্ত পার্ক থেকে  আনুমানিক (৪০) বছর বয়সের  অজ্ঞাতনামা এক নারীর মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  ওই নারী মানসিক প্রতিবন্ধী ছিল। সে বেশকিছু দিন যাবত শাকপালা এলাকায় ঘোরাফেরা করছিল। আজ সকালে শাকপালা মোড়ের সড়ক ও জনপথ বিভাগের মালিকানাধীন জঙ্গলাকীর্ণ পরিত্যক্ত পার্কে তার লাশ দেখতে পান স্থানীয়রা। সংবাদ পেয়ে সকাল সাড়ে ১১টার দিকে থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। বিষয়টি নিশ্চিত করে কৈগাড়ী ফাঁড়ির ইনচার্জ আবু সুফিয়ান জানান পরিত্যক্ত পার্ক থেকে অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। এবং ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।