আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

গাছে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির  মরদেহ উদ্ধার করেছেন পুলিশ 

(বগুড়া) প্রতিনিধি:

বগুড়ায় অজ্ঞাতনামা এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। পুলিশ ও স্থানের সূত্রে জানা গেছে, আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে, মরদেহ উদ্ধার করেছেন।  ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পুলিশ জানায়  নিহতের ব্যক্তির আনুমানিক বয়স ৫৫ বছর। ধারণা করা হচ্ছে হত্যার পর জঙ্গলে একটি গাছে মরদেহ ঝুলিয়ে রাখা হয়। স্থানীয়রা জানান, মহাস্থান মাদ্রাসার উত্তর পশ্চিম পাশে জঙ্গলে একটি গাছের সাথে একজন অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত মরদেহ দেখে তারা থানা পুলিশকে বিষয়টি অবগত করেন। স্থানীয়রা  মরদেহ দেখলেও কেউ নাম পরিচয় বলতে পারছেন না। তবে অনেকেই জানিয়েছেন অজ্ঞাত ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে মহাস্থান এলাকায় ফেরী করে কাপড় বিক্রি করতেন। এ বিষয়ে বগুড়া শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক জানান।  প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মঙ্গলবার রাতে কোন এক সময় দুর্বৃত্তরা অজ্ঞাত ওই ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ গাছের সাথে ঝুলিয়ে রাখে। নিহতের পরিচয় শনাক্তের কাজ চলছে। তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।