আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

বগুড়া আদমদীঘিতে পূজা উদযাপন পরিষদের নের্তৃবৃন্দের সাথে বিএনপির মত বিনিময় সভা

 (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলার আদমদিঘী উপজেলায় সারা দেশের মতো হিন্দু ধর্মালম্বীদের সর্ববৃহৎ উৎসব আসন্ন শারদীয় দুর্গা পুজা উপলক্ষে আদমদীঘি উপজেলা বিএনপি’র আয়োজনে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ও নের্তৃবৃন্দ সহ

উপজেলার সকল দুর্গা মন্ডবের  সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার  বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের রাধাগোবিন্দ কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গনে চড়কতলা দুর্গা পুজা উদযাপন কমিটির সভাপতি কানাই প্রমানিকের সভাপতিত্বে ও মৃনাল কুমার সরকারের সঞ্চালনায় মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার। মত বিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আবু হাসান,সহ-সভাপতি কামরুল হাসান মধূ, ফরিদুল হক মুক্তা, যুগ্ম সম্পাদক মাসুদ আহম্মেদ, বিএনপি নেতা খন্দকার মেহেদী হাসান, গোলাম মোস্তফা, আব্দুস সাত্তারসহ বিএনপি,যুবদল,সেচ্ছাসেবক দল,ছাত্রদলের নের্তৃবৃন্দ। পুজা কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা, পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মিহির কুমার সরকার,পুজা উদযাপন পরিষদের নেতা রবীন্দ্র নাথ সাহা,শ্যামল কুমার পাল,সুদেব ঘোষ,অলক মোহন্ত,গঙ্গা বাশপোঁড়,সৌরভ কুমার প্রমূখ।