আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

নন্দীগ্রামে ঘরের সিঁধ কেটে এক কৃষকের ৯টি গরু চুরি

 (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়া জেলার  নন্দীগ্রামে ঘরের সিঁধ কেটে এক রাতে একই কৃষকের নয়টি গরু চুরির ঘটনা ঘটেছে। উপজেলার বৈলগ্রাম এলাকার মৃত হাতেম আলীর ছেলে বাবলু মিয়ার বাড়িতে এ চুরির ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পিছনের দেওয়াল কেটে বাড়ির ভিতরে প্রবেশ করে গোয়ালে রাখা নয়টি গরু চুরি করে নিয়ে যায় চোরেরা। ৩টি উন্নত জাতের গাভী, ৩টা ষাঁড়া বাছুর ও ৩টা বকনা ছিল। গরুগুলোর বর্তমান বাজারমূল্য ৯ লাখের বেশি বলে দাবি করেছেন কৃষক বাবলু মিয়া।  গরুর মালিক বাবলু মিয়া জানান,বুধবার রাতে সর্বশেষ গরুগুলোর দেখভাল করে শুয়ে পড়েন। মধ্যরাতে উঠে দেখেন বাড়ির পিছনের সিঁধ কাটা গোয়ালঘরে রাখা নয়টি গরু নেই। দীর্ঘদিন ধরে লালনপালন করা গরু গুলো এভাবেই চুরি, আমার  সবশেষ হয়ে গেলো। এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো: তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান। গরু চুরির বিষয়ে অভিযোগ পেয়েছি। গরু গুলো উদ্ধারের জন্য যোর প্রচেষ্টা চালানো হচ্ছে।