আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

ভ্রাম্যমান আদালতের অভিযানে খাদ্যবান্ধব কর্মসূচির ১৮৯ বস্তা চাল শব্দ 

(বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলার সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের রহমতবালা নামাপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির ২০০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ চন্দ্র সরকারের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এসময় খাদ্য অধিদপ্তরের প্রতিনিধি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালত ও স্থানের সূত্রে জানা গেছে,  গত বুধবার রাতে ভ্যান করে সরকারি বস্তাসহ চালগুলো সালেক তার বাড়িতে নিয়ে আসেন। পরে রাতেই তা সরকারি বস্তা থেকে বের করে অন্য বস্তায় তুলে বাড়ির দুইটি ঘরে রেখে দেন। সালেক একটি মহলের সহায়তায় ও অর্থে সরকারি চাল কেনা বেচা করেন। তিনি সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির চাল কিনে কালোবাজারি করার জন্য ঘরে মজুত করে রাখেন। যা পরে সেখান থেকে ট্রাকযোগে দেশের বিভিন্ন খাদ্য গোডাউন ও চালের ডিলারদের কাছে বিক্রি করতেন। পরিচালনা করেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ চন্দ্র সরকার জানান , সরকারের খাদ্যবান্ধবে বিপুল পরিমাণ চাল অবৈধভাবে মজুদ করেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রহমানবালা এলাকার মৃত রমজান আলীর ছেলে সালেক মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সালেকের বাড়ি তল্লাশি চালানো হলে দুইটি ঘর থেকে ১৮৯ বস্তা চাল জব্দ করা হয়৷ অভিযান চলাকালে বাড়ির মালিক সালেক উপস্থিত না থানায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।