আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

বগুড়ায় গত সপ্তাহ ধরে একটানা ভারী বর্ষণে মানুষের ভোগান্তি 

(বগুড়া) প্রতিনিধি:

মৌসুমি বায়ু ও বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে গত মঙ্গলবার রাত থেকে বগুড়াসহ সারাদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিপাত আগামীকাল (শুক্রবার) থেকে কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এদিকে কয়েকদিনের টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে বগুড়ার জনজীবন। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে জমেছে হাঁটু পানি। বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দেওয়ায় যান ও মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। গুরুত্বপূর্ণ কাজ ছাড়া বাড়ি থেকে তেমন বের হচ্ছেন না মানুষ। অন্যদিকে কয়েকদিনের ভ্যাপসা গরমে এই বৃষ্টি স্বস্তি নিয়ে এলেও বিপাকে পড়েছেন অফিসগামী, পথচারী ও নিম্ন আয়ের মানুষ। বিশেষ করে অফিসগামী মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন। অনেকের কাছে ছাতা থাকলেও অনেকে বৃষ্টিতে ভিজেই অফিসের পথে রওনা হন। গতকাল বৃহস্পতিবার দুপুরে বগুড়া শহরতলীর বনানী মোড়ে কথা হয় অটো রিকশাচালক মনির হোসেনের সঙ্গে। তিনি বলেন, যে বৃষ্টি শুরু হইছে, ভিজে গেছি। এখনো ঝিরিঝিরি হচ্ছে। সারাদিন চলতে থাকলে গতকালের মতো আজও বেশিক্ষণ রিকশা চালাতে পারবো না। বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় দাঁড়িয়ে থাকা রিকশাচালক মিলন মিয়া বলেন, প্রতিদিন গড়ে ৭০০-৮০০ টাকা আয় করি। সারাদিন বৃষ্টি থাকায় মাত্র আড়াইশ টাকা পেয়েছি। মালিককে টাকা দিয়ে আমার আর কিছুই থাকবে না। বৃষ্টিতে বাইরে মানুষই নাই, ইনকাম করমু কেমনে। বৃষ্টিতে স্বস্তি প্রকাশ করে শহরের নবাববাড়ী সড়ক রানার প্লাজার সামনে দাঁড়িয়ে থাকা পথচারী রেজাউল করিম বলেন, মাঝে কয়দিন গরমে খুব কষ্ট হইছে। এখন বৃষ্টিতে লাগছে ঠাণ্ডা। তাও গরমের থেকে বৃষ্টি ভালো। আল্লাহ যা করেন, ভালোর জন্য করেন। স্থানীয় আবহাওয়া অফিস জানায়, কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে। তবে আজকের একটানা ভারী বৃষ্টিতে জনজীবন অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। শহরের বেশ কিছু সড়কে জমেছে পানি। আশা করছি শুক্রবার থেকে বৃষ্টি কমে আসবে।।