আজ-  ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে দারুর রাশাদ ট্রাস্ট ইউকে’র উদ্যোগে মাদ্রাসা ও আলেম-ওলামাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ «» দক্ষিণ সুরমার সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ইন্তেকাল «» মৌলভীবাজারে সচেতন নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত «» বগুড়ায় পুলিশ লাইন্সে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার «» উলুআইল বাজার সংলগ্ন মাঠে আজ প্রথমবারের মতো কুরবানীর পশুর হাটের উদ্বোধন «» প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে আদিবাসী তরুণদের নেতৃত্বে ইউনেস্কো–ক্রিহ্যাপের উদ্যোগ «» জাতির উন্নয়ন করতে চাইলে শিক্ষার কোনো «» রামিসার রক্তে লেখা প্রশ্ন?  (১) «» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু

বগুড়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুস  সাত্তারের ইন্তেকাল– রাষ্ট্রীয় মর্যাদায় দাফন 

 (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে আওয়ালীগ নেতা ও পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুস সাত্তারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সেরুয়া গ্রামস্থ সেলিমগড় ঈদগাহে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে পুলিশের একটি দল মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারকে গার্ড অব অনার প্রদান করে। এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম ও শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কে এম ওবায়দুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে গত বুধবার রাতে সেরুয়া গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭৩বছর। মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরে মরহুমের নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি থেকে আওয়ামী লীগে যোগদান করার পর দলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন। এছাড়া দীর্ঘদিন যাবত তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন। তিনি শেরপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে অংশ নিয়ে নির্বাচিত হয়েছিলেন। মরহুমের জানাজায় আরো শরীক হন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কেএম মাহবুবার রহমান হারেজ, শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব শফিকুল আলম তোতা, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু, আলহাজ্ব শাহজামাল সিরাজী, আওয়ামী লীগ নেতা বদরুল ইসলাম পোদ্দার ববিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ নানা শ্রেণীপেশার মানুষ অংশ নেন। এদিকে বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পৃথক বিবৃতি দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. গোলাম ফারুক ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, শেরপুর প্রেসক্লাবের সভাপতি নিমাই ঘোষ, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, জাতীয় সাংবাদিক সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আলীম, সাধারণ সম্পাদক আইয়ুব আলী। বিবৃতিতে তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।