আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

বগুড়ায়  মাদকসেবীর ছুরিকাঘাতে ইজিবাইক চালকের মৃত্যু

(বগুড়া) প্রতিনিধি:

 বগুড়ার শাজাহানপুরে রেজাউল করিম (৪২) নামে এক মাদকসেবীর ছুরিকাঘাতে আফসার আলী (৫৫) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এঘটনায় স্থানীয়রা ওই মাদকসেবীকে আটক করে গণপিটুনী দিয়ে পুলিশের হাতে সপর্দ করেন।নিহত আফসার আলী উপজেলার খরনা কলমাচাপড় গ্রামের মৃত সফির উদ্দিনের ছেলে। আটক রেজাউল করিম একই গ্রামের আবুল খায়েরের ছেলে। বর্তমানে সে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশী হেফাজতে চিকিৎসাধিন রয়েছেন। শুক্রবার (২৭ই সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলার খরণা ইউনিয়নে কলমাচাপর গ্রামে এই ঘটনা ঘটে।শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, আটক রেজাউল করিম মাদকসেবী ছিল। বর্তমানে তার মাথায় সমস্যা রয়েছে। তাদের মধ্যে কোন পূর্ব  শত্রুতা ছিল না। তবে রেজাউল করিম রাতে স্বপ্নে যাকে দেখে তাকেই সকাল বেলা মারতে যায়। বেশ কিছুদিন আগে এই আফসার আলীকেই একবার মারতে গিয়েছিল বলে স্থানীয় ভাবে জানা গেছে। মাথার সমস্যার কারণেই এই হত্যাকান্ড ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল  মর্গে পাঠানো হয়েছে। ওসি আরো জানান,  রেজাউল মাদকাসক্ত এবং মানসিক রোগী।এর আগেও ২ জন ছুরিকাঘাত করেছিল।রেজাউলকে আটক করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।