(বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়া জেলার আদমীঘির সান্তাহারে পুর্বশক্রতার জেরধরে বসতবাড়িতে হামলা
ভাংচুর, লুটপাট ও হুমকির অভিযোগে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। গতকাল
শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপরে সান্তাহার চা বাগান এলাকার শাহিন আলী আদমদীঘি থানায় এই
অভিযোগ করেন। অভিযোগকারি শাহিন আলী জানান, গতকাল শনিবার সকাল ১০টায় পূর্বশক্রতার জেরধরে ৩৫ থেকে ৩৮ জনের একদল অজ্ঞাতনামা ব্যক্তি লোহার রড, লাঠিসোডায় সজ্জিত ও দলবব্ধ হয়ে তার বসতবাড়িতে অনাধিকার প্রবেশ করে দেড় লাখ টাকার ফার্নিচারসহ যাবতীয় আসবাবপত্র , জানালা ও দরজা ভাংচুর করে এবং ৫০ হাজার টাকা মূল্যের সোনার গহনা লুট করে নিয়ে যায়। এমসয় হামলাকারিদের ভয়ে
বাদি শাহিন আলীসহ তার পরিবার ভয়ে বাধা দিতে না পেরে আত্মগোপনে থাকে। হামলাকারিরা
যাবার সময় তাকে মেরে ফেলার হুমকিও দেয় বলে তিনি দাবী করেন। থানার ডিউটি অফিসার
এএসআই মহসিন আলী অভিযোগ পাওয়া নিশ্চিত করেন।






