আজ-  ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে দারুর রাশাদ ট্রাস্ট ইউকে’র উদ্যোগে মাদ্রাসা ও আলেম-ওলামাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ «» দক্ষিণ সুরমার সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ইন্তেকাল «» মৌলভীবাজারে সচেতন নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত «» বগুড়ায় পুলিশ লাইন্সে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার «» উলুআইল বাজার সংলগ্ন মাঠে আজ প্রথমবারের মতো কুরবানীর পশুর হাটের উদ্বোধন «» প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে আদিবাসী তরুণদের নেতৃত্বে ইউনেস্কো–ক্রিহ্যাপের উদ্যোগ «» জাতির উন্নয়ন করতে চাইলে শিক্ষার কোনো «» রামিসার রক্তে লেখা প্রশ্ন?  (১) «» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু

বগুড়ায় ক্বওমী মাদরাসার মুহতামীমকে অপসারণের দাবীতে শিক্ষার্থিদের বিক্ষোভ মানব বন্ধন

 (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার জেলার আদমদীঘি উপজেলা সদরের ফয়জিয়া হামিয়ুচ্ছুন্নাহ্ দারুল উলুম ক্বাওমিয়া মাদ্রাসার মুহতামীম মাওঃ মুফতি ইব্রাহীম 

হোসেনের বিরুদ্ধে সেচ্ছাচারিতা, অর্থ আত্মসাৎকারীসহ নানা অভিযোগ এনে তাকে অপসারণের দাবীতে মাদরাসার শিক্ষার্থিরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। আজ মঙ্গলবার (১লা অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় বিক্ষোভ মিছিলটি মাদ্রাসা থেকে বের হয়ে উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসষ্ট্যান্ড এলাকা মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। মানববন্ধন শেষে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার বরাবর শিক্ষার্থিদের দাবী সম্বলীত একটি অভিযোগ প্রদান করা হয়। জানা যায়, আদমদীঘি সদরে অবস্থিত ফয়জিয়া হামিয়ুচ্ছুন্নাহ দারুল উলুম ক্বাওমিয়া মাদ্রাসার মুহ্তামীম মাও: মুফতি ইব্রাহীম ধর্মপ্রাণ মুসলমানদের দানকৃত মান্নত এবং সাধারণ দানের গরু ছাগলের মাংসের কিছু অংশ নিজের বাসায় নিয়ে যাওয়া, শিক্ষার্থীদেরকে 

সময় মত গোস্ত না দিয়ে ফ্রিজে রেখে নষ্ট হবার পরে খেতে দেয়া, ক্ষমতার দাপট দেখিয়ে মাদ্রাসার 

ছাদ নির্মাণের জন্য দানকৃত বালু, সিমেন্ট ও সরকারি বরাদ্দকৃত উন্নত মানের কম্বল শিক্ষার্থিদের দিয়ে নিজের বাসায় নিয়ে যাওয়া, ক্লাস চলাকালীন সময়ে শিক্ষার্থীদের দিয়ে নিজ বাসার কাজ করিয়ে নেয়া, গালিগালাজ করাসহ নানা অনিয়ম ও দুর্নীতি অভিযোগ এনে ওই মাদরাসার শিক্ষার্থিরা এই কর্মসুচী পালন করে। মাদ্রাসার মুহতামীম মাও: মুফতি 

ইব্রাহিমের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করেননি। উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ অভিযোগ পাওয়া বিষয়টি নিশ্চিত করেন।